Tuesday, July 7th, 2026
কসবায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে আহত, কুমিল্লা মেডিকেলে প্রেরণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৮টার দিকে গোপীনাথপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, আহত আরিফুল ইসলাম বর্তমানে কিছুই বলতে পারছেন না। তার শারীরিক অবস্থার কারণে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি। ওসি আরও বলেন, “তাকে উন্নতRead More
বাঞ্ছারামপুরে মসজিদে মহিলাদের নামাজ ও বিশ্রামের সুব্যবস্থা: সৃজনশীল, যুগান্তকারী ও জনকল্যাণমুখী পদক্ষেপ
একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল সমাজ বিনির্মাণের অন্যতম প্রধান শর্ত হলো সমাজের প্রতিটি নাগরিকের সাংবিধানিক, মৌলিক, ধর্মীয় ও সামাজিক সুবিধা নিশ্চিত করা। বিশেষ করে, দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, সেখানে জনবহুল ও গুরুত্বপূর্ণ জনপদগুলোতে তাদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও ধর্মীয় অনুশাসন পালনের বিষয়টি অগ্রাধিকারে থাকা উচিত। এই বাস্তবতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে নারীদের জন্য নামাজ, ওযু ও বিশ্রামের ব্যবস্থা করার যে দূরদর্শী উদ্যোগ উপজেলা প্রশাসন ও মসজিদ ব্যবস্থাপনা কমিটি গ্রহণ করেছে, তা অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসার দাবিদার। উপজেলা প্রশাসন মসজিদ ভবনের দ্বিতীয় তলায় এই ব্যবস্থা করার যৌথ সিদ্ধান্ত বাঞ্ছারামপুরের সাধারণRead More



















