Main Menu

সরাইলে ছেলে-বউয়ের সঙ্গে অভিমানে বৃদ্ধার আত্মহত্যা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছেলে ও ছেলের বউয়ের সঙ্গে অভিমান করে কীটনাশক জাতীয় বিষ সেবন করে মোছা. শাহেদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। সোমবার (৬ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত শাহেদা বেগম উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের মৌলভী বাড়ির বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) সকাল ৯টার দিকে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ছেলে সহজুদ্দিন ও পুত্রবধূ আছিয়া বেগমের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এতে অভিমান করে তিনি কীটনাশক জাতীয় বিষ সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের কুলিয়ারচরের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে সন্ধ্যায় সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় নিয়ে আসে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিমান থেকেই ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares