Main Menu

সরাইলে গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা, কারণ অজানা

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আনিকা আক্তার প্রকাশে বাবুনি (১৯) নামে এক তরুণী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলারদক্ষিণ কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনিকা আক্তার প্রকাশে বাবুনি একই এলাকার নয়ন মিয়ার মেয়ে। তিনি সরাইল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছিলেন। পরে আর পড়াশোনা চালিয়ে যাননি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় নিজ শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিকা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বাবা নয়ন মিয়া বলেন, “আমার বড় মেয়ে খুবই সরল-সোজা স্বভাবের ছিল। কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, তা আমরা কেউই বুঝতে পারছি না।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে কিছু তথ্য গোপন করা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares