Main Menu

June, 2026

 

নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলায়মান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শিবপুর বাজারে কাঁচামাল বিক্রি করতেন৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধন মিয়া শিবপুর বাজারে কাঁচামাল বিক্রি করতে যান৷ তারপর দুপুরে ধন মিয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর ইউনিয়নেরRead More


নবীনগরে ব্যবসায়ীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের ব্যবসায়ী মো. কামাল ভেন্ডরের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে নিরপরাধ দাবি করে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় নবীনগর পৌর এলাকার আলিয়াবাদে কামাল ভেন্ডরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গভীর রাতে কামাল ভেন্ডরকে তার বাসা থেকে আটক করে নিয়ে যায় এবং পরে তাকে একটি মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়। তারা দাবিRead More


টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজের সঙ্গে ধাক্কায় ঠিকাদারের মৃত্যু

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মো. আজিজুল ইসলাম কান্দু ও লাকী বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারRead More


জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, পুরোনো মামলায় গ্রেপ্তার সেই কিশোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোর কলেজছাত্রকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাতে সদর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি আখাউড়া উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে ওই কলেজছাত্র একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।Read More


কসবায় স্টেশন মাস্টারের ওপর হামলা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টার সফিকুল রহমানের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারী যুবক সুমনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে এ ঘটনায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। আটককৃত যুবক সুমন কসবা উপজেলার বিষ্ণাউড়ির মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা নিয়ে বসা এক ব্যক্তির কাছ থেকে কারা ১০০শ টাকা নেয়। টাকা নেওয়ার বিষয়ে স্থানীয় যুবক সুমন ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টার সফিকুল রহমানের সাথে বাগ্‌বিতণ্ডা শুরু করে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে জসিম মিয়া (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে শুক্রবার (১৯ জুন) বিকেলে কালিসীমা শালগাঁও স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন তিতাস নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত জসিম মিয়া শহরের পুনিয়াউট এলাকার হাসিনাবাগ মনিপুরী বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি মুখলেসRead More


শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন আল রশীদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে তাঁর তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া। এর আগে মরহুমের দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা। জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম. এ. মান্নান, জেলা প্রশাসকRead More


সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের শেষ বিদায়

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদের তৃতীয় নামাজে জানাজা শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া। এর আগে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, সহকর্মী এবং পরিবারের সদস্যরা। জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলাRead More


সাবেক প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ আর নেই

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাবেক পাঁচবারের সংসদ সদস্য (এমপি), সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টা ৮ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনের অসংখ্য স্মৃতি, অবদান ও কর্মময় অধ্যায় রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ত্রাণ ও নৌRead More


কসবায় আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ ও অপপ্রচার প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ বন্ধকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।Read More


This site is protected by wp-copyrightpro.com