Tuesday, June 16th, 2026
কসবায় আইন-শৃঙ্খলা, বাল্যবিবাহ ও অপপ্রচার প্রতিরোধে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ বন্ধকরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে করণীয় বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির এবং কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা।Read More
নবীনগরে আবারও মনেক ডাকাতের গোলাগুলির ঘটনা! নারী আহতসহ এক ব্যক্তি ‘গুলিবিদ্ধ’ ও ‘নিঁখোজ’ হওয়ার গুঞ্জন!
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ও নানা অপরাধ নিয়ে একের পর এক ঘটনা যেন ঘটেই চলেছে। সর্বশেষ রবিবার (১৪ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাস পাড়া (হিন্দু পাড়া) এলাকায় আধিপত্য বজায় ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে গোলাগুলির ঘটনায় এক নারী (৪০) আহত হয়েছেন। তবে ওই গোলাগুলিতে এক ব্যক্তি (২৫) ‘গুলিবিদ্ধ’ হয়ে নিঁখোজ হওয়ার পর তার লাশ ‘গুম’ করা হয়েছে বলে এলাকায় ব্যাপক ‘গুঞ্জন’ চলছে। যা ইতিমধ্যে ফেসবুকে ওই ব্যক্তির ছবিসহ ঘটনাটি ভাইরালও হয়েছে। আলোচিত এ ঘটনার খবর পেয়ে আজ সোমবার (১৫ জুন) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগরRead More
সরাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তিতাস নদী থেকে এক অজ্ঞাতনামা যুবকের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে তিনি নদীতে ডুবে যান। এদিকে মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালালেও এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রোববার (১৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মানসিক ভারসাম্যহীন ওই যুবক বৈশামুড়া পূর্বপাড়া এলাকার শাহজাহান মিয়ার বাড়ির পশ্চিম পাশে তিতাস নদীতে গোসল করতে নামেন।Read More
কসবায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় ভবঘুরে বৃদ্ধা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ভবঘুরে বৃদ্ধা (প্রায় ৫৫) নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) ভোররাত ২টার দিকে কসবা রেলওয়ে স্টেশন ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে অবস্থান করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়দের ধারণা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশন ইয়ার্ডের কিলোমিটার ১৮৫/৭ থেকে ১৮৫/৮-এর মধ্যবর্তী স্থানে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিলRead More
শিশুশ্রম বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সনাক-টিআইবির মানববন্ধন
বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং শিশুদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জনসচেতনতামূলক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি থেকে বর্জ্য খাতে শিশুশ্রম নির্মূলে ১২ দফা দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। সোমবার (১৫ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া এ কর্মসূচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল- “শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি।” সমাবেশে সনাকের ইয়েস সদস্য মো. মারুফ মণ্ডল টিআইবিরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলা, শ্রমিক দল নেতা নিহত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য ডাকা এক সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির শ্রমিক দলের সহসভাপতি পদপ্রার্থী ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, জাহাঙ্গীর আলমের ভাতিজির সঙ্গে প্রায় পাঁচ বছর আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে মো. আতাউল্লাহর বিয়ে হয়। বিয়ের পর থেকেইRead More



















