Main Menu

Wednesday, June 24th, 2026

 

ডেভিল হান্ট অপারেশনে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত বিশেষ ‘ডেভিল হান্ট’ অপারেশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান চৌধুরী রকি (২৩), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কবির সরকার (২৬), পৌর ছাত্রলীগ নেতা মোস্তাকিম অন্তর (২১) এবং বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুল করিম । গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান চৌধুরী রকি সদর উপজেলার উত্তর মৌড়াইল এলাকার বাবুল চৌধুরীর ছেলে। কবির সরকার সদর উপজেলার ঘাটুরা সরকারপাড়া এলাকার মৃত আফরোজ সরকারের ছেলে। মোস্তাকিম অন্তর বর্তমানে সদর উপজেলার খৈয়াসার এলাকায় বসবাস করলেও তার স্থায়ী বাড়ি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে। অপরদিকে ফজলুল করিমRead More


ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ জুন) বিকেলে জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা এবং সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতি এগিয়ে নিতে যুবদল সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে। তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি দেশে বিশৃঙ্খলাRead More


সরাইলে তিতাস নদীতে ডুবে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল এলাকায় তিতাস নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর জিহাদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিহত জিহাদ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার খাসতাল গ্রামের আক্তার হোসেনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জিহাদ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে এলাকার একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, খেলাধুলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত তিতাস নদীর পানিতে পড়ে যায়। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দিনভর নদীতে খোঁজাখুঁজি চালিয়েওRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সিমেন্টবোঝাই ট্রাক খালে উল্টে নিহত ১, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে উল্টে পড়ে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি ট্রাকের হেলপার বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৩ জুন) বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার চম্পকনগর ইউনিয়নের চান্দুরা-আখাউড়া সড়কের মিলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল (২৫) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের কেনা মিয়ার ছেলে। স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকার একটি গুদাম থেকে ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে ট্রাকটি চম্পকনগর বাজারের একটি গুদামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মিলন বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশেরRead More


বিজয়নগরে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোছা. সাইমা আক্তার (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাকে ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ জুন) রাত ৯টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আকবর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইমা আক্তার আখাউড়া উপজেলার কোড্ডা গ্রামের লেবাননপ্রবাসী মো. মোশাররফ মিয়ার মেয়ে। তিনি বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে তার নানাবাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় সাইমা তার শোবার ঘরে প্রবেশ করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে ঘরRead More


বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হাওয়াইখলা কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত ইছহাকের ছেলে মো. আনোয়ার এবং হুমায়ুন কবিরের ছেলে মো. আজিম। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্যRead More


নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ধন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলায়মান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত শিবপুর বাজারে কাঁচামাল বিক্রি করতেন৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধন মিয়া শিবপুর বাজারে কাঁচামাল বিক্রি করতে যান৷ তারপর দুপুরে ধন মিয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর ইউনিয়নেরRead More


নবীনগরে ব্যবসায়ীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের ব্যবসায়ী মো. কামাল ভেন্ডরের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাকে নিরপরাধ দাবি করে মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় নবীনগর পৌর এলাকার আলিয়াবাদে কামাল ভেন্ডরের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ গভীর রাতে কামাল ভেন্ডরকে তার বাসা থেকে আটক করে নিয়ে যায় এবং পরে তাকে একটি মিথ্যা ও গায়েবি মামলায় আসামি করা হয়। তারা দাবিRead More


টিকিট না পেয়ে ট্রেনের ছাদে ভ্রমণ, ব্রিজের সঙ্গে ধাক্কায় ঠিকাদারের মৃত্যু

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের সঙ্গে ধাক্কায় মাথায় আঘাত পেয়ে মো. আরিফুল ইসলাম (২৬) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকালে গুরুতর আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামের সরকার বাড়ির মো. আজিজুল ইসলাম কান্দু ও লাকী বেগমের একমাত্র ছেলে। তিনি ঢাকার খিলক্ষেত এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন এবং ‘ইলেকট্রনিক প্লাস’ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারRead More


জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, পুরোনো মামলায় গ্রেপ্তার সেই কিশোর

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোর কলেজছাত্রকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার রাতে সদর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি আখাউড়া উপজেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে ওই কলেজছাত্র একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে।Read More


This site is protected by wp-copyrightpro.com