বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার হাওয়াইখলা কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত ইছহাকের ছেলে মো. আনোয়ার এবং হুমায়ুন কবিরের ছেলে মো. আজিম।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
« নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ী নিহত, আহত ২ (Previous News)
(Next News) বিজয়নগরে অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু »



















