Main Menu

ডেভিল হান্ট অপারেশনে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত বিশেষ ‘ডেভিল হান্ট’ অপারেশনে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিয়াউর রহমান চৌধুরী রকি (২৩), জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কবির সরকার (২৬), পৌর ছাত্রলীগ নেতা মোস্তাকিম অন্তর (২১) এবং বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ফজলুল করিম ।
গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান চৌধুরী রকি সদর উপজেলার উত্তর মৌড়াইল এলাকার বাবুল চৌধুরীর ছেলে। কবির সরকার সদর উপজেলার ঘাটুরা সরকারপাড়া এলাকার মৃত আফরোজ সরকারের ছেলে। মোস্তাকিম অন্তর বর্তমানে সদর উপজেলার খৈয়াসার এলাকায় বসবাস করলেও তার স্থায়ী বাড়ি আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে। অপরদিকে ফজলুল করিম বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares