Main Menu

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ, পুরোনো মামলায় গ্রেপ্তার সেই কিশোর

[Web-Dorado_Zoom]
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্যের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোর কলেজছাত্রকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। বিচারক তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার রাতে সদর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাড়ি আখাউড়া উপজেলায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে ওই কলেজছাত্র একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। বিষয়টি নজরে আসার পর শনিবার রাতে আখাউড়া
উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ মিয়া ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রিফাতুল ইসলাম আখাউড়া থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। তাঁরা দাবি করেন, সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের মাধ্যমে জায়মা রহমানের মানহানি করা হয়েছে এবং সামাজিকভাবে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল ইসলাম বলেন, কিশোরের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযুক্তকে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আখাউড়া থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আদালত পরিদর্শক হাবিবুল্লাহ সরকার বলেন, আটক কিশোর অপ্রাপ্তবয়স্ক। তাই তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares