Main Menu

সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদের শেষ বিদায়

[Web-Dorado_Zoom]
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হারুন অর রশীদের তৃতীয় নামাজে জানাজা শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. জাকারিয়া। এর আগে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, সহকর্মী এবং পরিবারের সদস্যরা।
জানাজায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম.এ. মান্নান, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি জহিরুল হক খোকন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপলসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
জানাজা শেষে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় শোকাহত পরিবেশে উপস্থিত জনতা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে অবদানের জন্য অ্যাডভোকেট হারুন আল রশীদকে স্মরণ করেন বক্তারা। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares