March, 2026
ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) বিকালে তিনলাখপীর বাজারে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ও ব্যানারে নাম না থাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের কারণে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারেRead More
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাজান মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জিআর-৫৩২/২৫, বিজয়নগর থানার একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। গত শনিবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,Read More
“পজিটিভ সরাইল” সামাজিক ও মানবিক সংগঠন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ, সরাইল : স্বেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন ” পজিটিভ সরাইল” এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৬ মার্চ) বাদ আছর উপজেলা চত্বরের বাংলা ক্যাফে হোটেলে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি হিসেবে পজিটিভ সরাইল সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার সন্দীপ দত্ত মানু অনুপস্থিত থাকায় সভাপতিত্ব করেন পজিটিভ সরাইল এর সহসভাপতি হেফজুল বারী ফায়েজ। পজিটি সরাইল সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও ইফতার পূর্ব দোয়া করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী জামাল হোসেন। ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন পজিটিভ সরাইল সংগঠনের সাধারণRead More
তুরস্কে গ্যাস সিলিন্ডার লিকেজে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলের মৃত্যু
তুরস্কে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে কক্ষে অক্সিজেন স্বল্পতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার বাবা-ছেলেসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা চাচাতো ভাই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য তুরস্কের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া (৪৫) ও তার একমাত্র ছেলে সাব্বির (২২)। এছাড়া ফেনী জেলার এক যুবকও এ ঘটনায় মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন সাব্বিরের চাচাতোRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নিত্যপণ্যের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যামাণ আদালতের অভিযান চালানো হয়েছে। আজ বুধবার (০৪ মার্চ) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত জেলা শহরের জগৎবাজার ও আনন্দবাজারে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসাযী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি করে। এর পরিপ্রেক্ষিতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। অভিযান চলাকালে জগৎবাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দুই পাইকারি বিক্রেতা মেসার্স শাহRead More
খামেনি হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘সম্মেলিত মুহিব্বিনে আহলে বাইত পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘বর্বরোচিত আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেন। সমাবেশে বক্তারা মুসলিম দেশগুলোর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের আশেপাশে বহু মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও তারা কার্যকর অবস্থান নিচ্ছে না। বাংলাদেশের প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিত্বদের নীরবতাকেও সমালোচনা করা হয়।Read More
রোজা মুখেই পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
নাসিরনগরে পাওনা টাকা আদায় নিয়ে বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহতের খবর পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরুশ মিয়া গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের এক ব্যক্তির কাছে ১ লাখ টাকা পাওনা ছিলেন। ওই টাকার জিম্মাদার ছিলেন শ্রীঘরের নুরধন মিয়ার ছেলে শাহজাহান। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না হওয়ায় মঙ্গলবার রাতে শ্রীঘর গ্রামের আরশ মিয়া ও নূরধন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লেRead More
আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে রোগীদের পরীক্ষা, দুই ক্লিনিককে অর্থদন্ড
আখাউড়ায় বিভিন্ন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার কারণে দুই ক্লিনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় উপজেলার পৌরশহরের রাধানগর এলাকার সেবা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা ও ডক্টর’স মেডিকেয়ার সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে। অভিযানের বিষয়ে নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদRead More
কুলিয়ারচর থেকে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, আটক ২
কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল ১৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চোরাই মোটরসাইকেলের পাশাপাশি দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। ভুক্তভোগী মো.জাকির হোসেন (৩৮) কুলিয়ারচর পৌরসভার পূর্ব গাইলকাটা এলাকার বাসিন্দা। তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে নিজ বসতবাড়ির গেইটের সামনে তার ব্যবহৃত নীল রঙের Suzuki Gixxer SF 155cc মোটরসাইকেলটি রেখে ঘরের ভেতরে প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর বাইরে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর ভরাট বন্ধ, ড্রেজারের তেল জব্দ করে নিলামে বিক্রি করল প্রশাসন
ব্রাহ্মণবাড়িয়ায় একটি প্রভাবশালী ভূমিদস্যু সিন্ডিকেট ড্রেজার দিয়ে ঐতিহ্যবাহী এগারোপুকুর নামে খ্যাত প্রাচীন পুকুর ও ফসলি জমি ভরাটের দীর্ঘদিন ধরে মাটি কেটে পরিবেশ ও কৃষির মারাত্মক ক্ষতি করছিল বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এসময় ড্রেজার মেশিন ও রক্ষিত ডিজেল তেল জব্দ করে ৭৫ হাজার টাকার অর্থের মূল্যে নিলামে বিক্রি করা হয়। মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬ খ্রি.) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা মৌজাস্থ আলাকপুরে উপজেলা প্রশাসনেরর উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন। অভিযানকালে ড্রেজারে ব্যবহার উপযোগী বিপুল পরিমাণRead More



















