Main Menu

March, 2026

 

নারীদের ভেজা পোশাকের ভিডিও: ব্রাহ্মণবাড়িয়া গঙ্গাস্নানে অংশ নেওয়া ভক্তদের মধ্যে অসন্তোষ

ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাটে গঙ্গাস্নান উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আয়োজনে বখাটেদের উৎপাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে নারীদের ভেজা পোশাকের ভিডিও ধারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। গঙ্গাস্নানে অংশ নেওয়া দীপ্তি সাহা বলেন, সার্বিক পরিবেশ ভালো থাকলেও বখাটেদের তৎপরতা কমানো গেলে নারীদের জন্য পরিবেশ আরও নিরাপদ হতো। এদিকে বিপুল লোকসমাগম হলেও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয় হিন্দু কমিউনিটির সভাপতি রতন রায় কর্মকার। তিনি বলেন, “এত বড় জনসমাগমে পুলিশের টহল থাকলে মা-বোনসহ ভক্ত-পুণ্যার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে মেলায় অংশ নিতে পারতেন।” সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একRead More


তিতাসের তীরে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল, বসেছে লোকজ মেলা

বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হয়েছে অষ্টমী গঙ্গাস্নান। পূণ্যলাভ, জরাদেহের পাপমোচন এবং পরিবার ও দেশ-জাতির কল্যাণ কামনায় তিতাস নদীর পবিত্র জলে স্নান করতে ঢল নেমেছিল হাজারো পুণ্যার্থীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে তিতাস নদীর তীরে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পুণ্যার্থীরা সমবেত হতে থাকেন। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই গঙ্গাস্নানের আয়োজন করা হয়। এদিন তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে স্নানপর্ব সম্পন্ন করেন ভক্তরা। গঙ্গাস্নান শেষে বিশিষ্ট পাঠক নিত্যগোপাল চক্রবর্তী নিতাই বলেন, শাস্ত্রে বলা হয়েছে, এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে জরাদেহেরRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজ্জম গ্রেফতার, পালাতে গিয়ে লেগেছে ৪ সেলাই

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজ্জমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের নিজ বাড়ি থেকে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আলী আজ্জম নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন। আলী আজ্জমের ছেলে বিশাল জানান, রাতে বাবাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। জানা গেছে, অভিযানের সময় আলী আজ্জম পালানোর চেষ্টা করলে পিছলিয়ে পড়ে গিয়ে তিনিRead More


নাসিরনগরের সংঘর্ষে নিহত বেড়ে ৩, গ্রেপ্তার ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্দেহকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মাফাজুল ইসলাম (৫০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাফাজুল। এর আগে মঙ্গলবার উপজেলার গোয়ালনগর গ্রামে কয়েক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নিহত হন আক্তার মিয়া (৪৫) ও হাবিবুর রহমান (৩৫)। এদিকে সংঘর্ষের পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বুধবার বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি। স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষেRead More


কসবায় কন্টেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যার অভিযোগ, নদীর পাড় থেকে লাশ উদ্ধার

রুবেল আহমেদ : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দ্বীন ইসলাম (৩৫) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে । নিহত দ্বীন ইসলাম কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিকেলে তার লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিমরাইল গ্রামে মঙ্গলবার দুপুরে বেশ কয়েকজনের একটি সংঘবদ্ধ দল দ্বীন ইসলামকে তারRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২৪ মার্চ) দায়িত্বভার গ্রহণ উপলক্ষ্যে সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ.হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মোবারক উল্লাহ, জমিয়তেRead More


নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্তার মিয়া নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ২০ জন। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। আহতদেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গোয়ালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপির সমর্থক জিয়াউর রহমানকে আটক করে সেনাবাহিনী। ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেন। জিয়াউর রহমান এই ঘটনার পেছনেRead More


সরাইলে পাহারাদারকে রাতে কুপিয়ে হত্যা

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় মো. নুর আহম্মদ (৬৫) নামে এক ব্যক্তিকে নির্মমভাবে রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ মার্চ) সকালে প্রয়াত শিল্পপতি শেখ আশরাফ উদ্দিন( ধন )মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নুর আহম্মদ একই এলাকার ৪ নম্বর ওয়ার্ডের আকবর আলীর ছেলে। তিনি দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। জানা গেছে, বাড়িটির মালিক পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকেন এবং বাড়ির দেখাশোনা করতেন নুর আহম্মদ। নিহতের ছেলে সুমন মিয়া জানান, তার বাবা প্রতিদিন সকালে নিয়মিত বাড়িতেRead More


নাসিরনগরে চোখে টর্চের আলো পড়া নিয়ে বিরোধ, কিশোরকে কুপিয়ে হত্যা

নাসিরনগরে টর্চের আলো চোখে ফেলার ঘটনায় প্রতিপক্ষের লোকজন মোসাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে। গতকাল শনিবার ঈদের দিন রাতে উপজেলার বড়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোসাব্বির হোসেন নাসিরনগর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড বড়শির গ্রামের আবু মিয়ার ছেলে। বাবাকে নৌকা চালানোর কাজে সহায়তা করত সে। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে গুজিয়াখাইল গ্রামের সরদার বাড়ি এবং ৬ নম্বর ওয়ার্ডে বড়নগর গ্রামের আফতাব মিয়া গোষ্ঠীর প্রভাব আছে। ওই দুই গোষ্ঠীর কিশোরদের মধ্যে গান শোনার সময় টর্চের আলো ফেলাকে কেন্দ্র করেRead More


নিখোঁজের তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ৬০ বছর বয়সী ধলাই মিয়ার পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে চিকিৎসা ও খোঁজখবরের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে ধলাই মিয়াকে তার স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মিয়ার ছেলে রিপন মিয়ার স্ত্রী রাশেদা এবং বড় বোন নাসিমা। পরে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হবিগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। জানা যায়, প্রায় তিন মাস আগে ধলাই মিয়া হঠাৎ করে বাড়িRead More


This site is protected by wp-copyrightpro.com