Thursday, March 26th, 2026
ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ
মহাষ্টমীর পুণ্যস্নান করতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অপর্ণা সূত্রধর (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের গোকর্ণঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ অপর্ণা সূত্রধর শহরের কলেজপাড়া এলাকার অমৃত সূত্রধরের মেয়ে এবং খ্রিস্টিয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, মহাষ্টমী উপলক্ষে তারা তিতাস নদীতে শূন্যস্থানে যান। স্নানের সময় হঠাৎ করেই অপর্ণা পানির নিচে তলিয়ে যায়। তার মা নমিতা সূত্রধর তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এবং ভৈরব থেকে আসা ডুবুরি দল দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়।Read More
নবীনগরে মানসিক প্রতিবন্ধী নারী নির্যাতনের শিকার : পাগলিটা মা হয়েছে কিন্তু বাবা হয়নি কেউ!
মিঠু সূত্রধর পলাশ :: ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ বাজারে বসবাসরত এক মানসিক প্রতিবন্ধী নারী, স্থানীয়দের কাছে ‘মুক্তা’ নামে পরিচিত, ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার হয়েছেন। সম্প্রতি তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু কে বা কারা তাকে এই অবস্থায় ফেলেছে সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুক্তা রসুল্লাবাদ বাজারসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াতেন। দিন-রাত নির্বিচারে বাজারে অবস্থান করতেন তিনি। চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে তাকে প্রায়ই দেখা যেত। অসহায় ও মানসিকভাবে অক্ষম হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন না। এ অবস্থায় তাকে যৌনRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে হেফাজতের দোয়া ও আলোচনা সভা
ব্রাহ্মণবাড়িয়ায় মোদি বিরোধী আন্দোলন ও ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৫টায় শহরের দারুল আরকাম মাদরাসায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুফতি মোবারকুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় হেফাজতের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা সাজিদুর রহমান বলেন, “২০১৩, ২০১৬, ২০২১ ও ২০২৪ সালের শহীদদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত একটি নতুন বাংলাদেশ পেয়েছি।” জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা আলী আজম কাসেমীর সঞ্চালনায় বক্তারা বলেন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাধীনতা দিবস উদযাপন
ব্রাহ্মণবাড়িয়ায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সকালে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ পুষ্পস্তবক অর্পন করেন। এরপর গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের প্রদ্ধা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ। পর্যায়ক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলাRead More
কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
রুবেল আহমেদ :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাফি মিয়া (১০) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের সাতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাফি মিয়া শিমরাইল গ্রামের মধ্য পাড়ার প্রবাসী সোহাগ মিয়ার ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুর মা আকলিমা বেগম বলেন, বাবার বাড়ি ও স্বামীর বাড়ি একই গ্রামে হলেও তিনি সন্তান নিয়ে ভাড়া থাকতেন কসবা পৌর শহরের মরা পুকুর পাড় এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতো। ঈদের পরদিন সন্তানসহ শিমরাইল সাতপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ বেদীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বিনম্র শ্রদ্ধা আর ভালবাসার মধ্যেদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ভোরে সূর্যোদয়ের সাথে শহরের ফারুকী পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। পরে ফারুকী পার্কস্থ শহীদ বেদীতে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ্ মোহাম্মদ আব্দুর রউফ। পরে গার্ড অব অনারের মাধ্যমে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাRead More
নারীদের ভেজা পোশাকের ভিডিও: ব্রাহ্মণবাড়িয়া গঙ্গাস্নানে অংশ নেওয়া ভক্তদের মধ্যে অসন্তোষ
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাটে গঙ্গাস্নান উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আয়োজনে বখাটেদের উৎপাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে নারীদের ভেজা পোশাকের ভিডিও ধারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। গঙ্গাস্নানে অংশ নেওয়া দীপ্তি সাহা বলেন, সার্বিক পরিবেশ ভালো থাকলেও বখাটেদের তৎপরতা কমানো গেলে নারীদের জন্য পরিবেশ আরও নিরাপদ হতো। এদিকে বিপুল লোকসমাগম হলেও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয় হিন্দু কমিউনিটির সভাপতি রতন রায় কর্মকার। তিনি বলেন, “এত বড় জনসমাগমে পুলিশের টহল থাকলে মা-বোনসহ ভক্ত-পুণ্যার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে মেলায় অংশ নিতে পারতেন।” সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একRead More
তিতাসের তীরে অষ্টমীস্নানে পুণ্যার্থীদের ঢল, বসেছে লোকজ মেলা
বিপুল উৎসাহ-উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সম্পন্ন হয়েছে অষ্টমী গঙ্গাস্নান। পূণ্যলাভ, জরাদেহের পাপমোচন এবং পরিবার ও দেশ-জাতির কল্যাণ কামনায় তিতাস নদীর পবিত্র জলে স্নান করতে ঢল নেমেছিল হাজারো পুণ্যার্থীর। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে তিতাস নদীর তীরে জেলার বিভিন্ন স্থান থেকে ভক্ত ও পুণ্যার্থীরা সমবেত হতে থাকেন। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই গঙ্গাস্নানের আয়োজন করা হয়। এদিন তিথি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে স্নানপর্ব সম্পন্ন করেন ভক্তরা। গঙ্গাস্নান শেষে বিশিষ্ট পাঠক নিত্যগোপাল চক্রবর্তী নিতাই বলেন, শাস্ত্রে বলা হয়েছে, এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে জরাদেহেরRead More
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগ সভাপতি আলী আজ্জম গ্রেফতার, পালাতে গিয়ে লেগেছে ৪ সেলাই
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজ্জমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের নিজ বাড়ি থেকে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আলী আজ্জম নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন। আলী আজ্জমের ছেলে বিশাল জানান, রাতে বাবাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে। জানা গেছে, অভিযানের সময় আলী আজ্জম পালানোর চেষ্টা করলে পিছলিয়ে পড়ে গিয়ে তিনিRead More



















