Main Menu

নারীদের ভেজা পোশাকের ভিডিও: ব্রাহ্মণবাড়িয়া গঙ্গাস্নানে অংশ নেওয়া ভক্তদের মধ্যে অসন্তোষ

[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাটে গঙ্গাস্নান উপলক্ষে অনুষ্ঠিত ধর্মীয় আয়োজনে বখাটেদের উৎপাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে নারীদের ভেজা পোশাকের ভিডিও ধারণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। গঙ্গাস্নানে অংশ নেওয়া দীপ্তি সাহা বলেন, সার্বিক পরিবেশ ভালো থাকলেও বখাটেদের তৎপরতা কমানো গেলে নারীদের জন্য পরিবেশ আরও নিরাপদ হতো।
এদিকে বিপুল লোকসমাগম হলেও পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয় হিন্দু কমিউনিটির সভাপতি রতন রায় কর্মকার। তিনি বলেন, “এত বড় জনসমাগমে পুলিশের টহল থাকলে মা-বোনসহ ভক্ত-পুণ্যার্থীরা আরও স্বাচ্ছন্দ্যে মেলায় অংশ নিতে পারতেন।”
সাংবাদিক উজ্জ্বল চক্রবর্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, গঙ্গাস্নানকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের সমাগম হয় এবং তিতাস নদীর পাড়ে বড় লোকজ মেলা বসে। তবে এ ধরনের বড় আয়োজনে পুলিশের নিরাপত্তা না থাকায় অনেক ভক্ত ক্ষোভ প্রকাশ করেন। পুলিশকে আগে থেকে না জানানোর বিষয়ে আয়োজক পক্ষ জানায়, আনুষ্ঠানিকভাবে পুলিশকে আমন্ত্রণ জানাতে গেলে বাড়তি জটিলতা তৈরি হয়, তাই এবার তাদের অবহিত করা হয়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “গঙ্গাস্নান উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে আমাদের কোনো লিখিত তথ্য জানানো হয়নি। আগে থেকে জানানো হলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা যেত।”





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares