Sunday, March 8th, 2026
নিখোঁজের তিন মাস পর পরিবারের কাছে ফিরলেন ধলাই মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার হওয়া প্রায় ৬০ বছর বয়সী ধলাই মিয়ার পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে চিকিৎসা ও খোঁজখবরের পর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত প্রায় ৮টার দিকে ধলাই মিয়াকে তার স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই মিয়ার ছেলে রিপন মিয়ার স্ত্রী রাশেদা এবং বড় বোন নাসিমা। পরে একটি অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে হবিগঞ্জে নিজ বাড়ির উদ্দেশ্যে পাঠানো হয়। জানা যায়, প্রায় তিন মাস আগে ধলাই মিয়া হঠাৎ করে বাড়িRead More
ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) বিকালে তিনলাখপীর বাজারে আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় একটি বক্তব্যের জের ও ব্যানারে নাম না থাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষের কারণে ইফতার মাহফিল পণ্ড হয়ে যায়। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের নির্দেশে ৫ নম্বর বিনাউটি ইউনিয়ন বিএনপি তিনলাখপীর বাজারেRead More



















