Saturday, March 7th, 2026
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শাহাজান মিয়া (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শাহাজান মিয়া জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জিআর-৫৩২/২৫, বিজয়নগর থানার একটি মামলায় তাকে আদালত জেলা কারাগারে পাঠায়। গত শনিবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলা সুপার মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,Read More



















