Main Menu

January, 2026

 

গণফ্রন্ট থেকে এমপি প্রার্থী হলেন আ.লীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবী

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রিয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ব্যারিস্টার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার নজরুল ইসলাম নবী গণফ্রন্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ার ০৫, নবীনগর সংসদীয় আসন থেকে এমপি প্রার্থী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৫ এর বৈধ্য ১০ প্রার্থীর মধ্যে তিনিও ১ জন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন। নির্বাচনে গণফ্রন্ট থেকে প্রার্থীতার বৈধ্যতা পাওয়ার পর নাম জটিলতা নিয়ে তদন্ত শুরু হলে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী’র সামাজিক যোগাযোগ আইডির ফেসবুক পোস্টের পর তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। বেরিয়ে আসে তার আসল পরিচয়। তার বাড়ি উপজেলার বিটঘর ইউনিয়নেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছিল। রাধিকা বাজার এলাকার মায়ের দোয়া নামে প্রতিষ্ঠানের মো. হেলাল মিয়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি মূল্য তালিকা না ঝুলিয়ে সিলিন্ডার গ্যাস বিক্রি করছিল। তিনি আরো জানান, পরেRead More


কসবায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রুবেল আহমেদ : কসবায় পাঁচ শতাধিক শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সৈয়দাবাদ গ্রামে অবস্থিত আসমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়েছে। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশী এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী-পুরুষসহ এসব শীতার্ত মানুষ। কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, বিএনপি নেতা এনামুল হোক সোহাগ, বিনাউটি ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য কাওছার ভূইয়া, বিনাউটি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ,Read More


সরাইলে দুটি এয়ারগান ও ৪৪০ গুলি উদ্ধার

সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র‌্যাব। রবিবার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। দুপুরে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধারRead More


ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

  ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় এলপিজি গ্যাস বিক্রির সাব-ডিলার নূর এলপিজি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানেRead More


ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৫৯ প্রার্থী বৈধ, বাতিল ১৩

ব্রাহ্মণবাড়িয়া ৬টি সংসদীয় আসনে মোট ৭২ জন প্রার্থীর মধ্যে ৫৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা সবাই স্বতন্ত্র। রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়ন দাখিলকৃত মোট ১২ জন প্রার্থীর মধ্যে ১০টি মনোনয়ন বৈধ এবং দুটি বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, হাবিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, একই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কুরিয়ারের কাভার্ডভ্যান ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত

ব্রাহ্মণবাড়িয়ায় এসএ পরিবহনের জরুরী ডাক ও পণ্যবাহী কাভার্ডভ্যান ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় গাড়ির চাবি না দেয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়েছে। শনিবার ভোররাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। গাড়িটি ঢাকা থেকে মালামাল নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে এসএপরিবহন কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, ডাকাতরা দা, চাপাতি, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়ির চালক মো. আব্দুল হালিম ও সুপারভাইজার মো. কামাল হোসেন বাধা দিলে ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি হামলাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সভাপতির বাসভবনে জোনায়েদ সাকি

আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। এ ঘোষণার পরেই জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে যান।এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কাছে তিনি সহযোহিতা কামনা করেন। জোনায়েদ সাকি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন। তবে এ আসনে বিএনপি’রRead More


ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি প্রার্থী লড়বেন স্বজনের টাকায়, স্বতন্ত্র প্রার্থী ধনী

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মূল আলোচনায় আছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান ও বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী,জেলা বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন। দুজনের মধ্যে আয় ও সম্পদের হিসাবে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন। দুই প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেনের বাড়ি, নগদ টাকার পাশাপাশি আছে গাড়ি। তিনি নিজের ব্যবসার আয় থেকেই এবারের ভোটে ৪০ লাখ টাকা ব্যয় করবেন। অন্যদিকে আয় ও সম্পদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি আসনে ছয় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে আজ শুক্রবার সকাল ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়া এক নসিরনগর আসন, ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন আসন এবং ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এই তিনটি আসনে মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। যাচাই শেষে ভোটার তালিকায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া এক নসিরনগর আসনেরRead More


This site is protected by wp-copyrightpro.com