January, 2026
ব্রাহ্মণবাড়িয়া-৬ খালেক-পলাশের বহিষ্কারাদেশ প্রত্যাহার, করবেন সাকির পক্ষে প্রচারণা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বহিষ্কার প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী করা হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে। এই ক্ষোভে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নRead More
চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা
কুমিল্লার দাউদকান্দিতে ইউএনও ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা ডেমরা তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের স্বামী মো. শাহ জাহান গণমাধ্যমকে বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারাRead More
আশুগঞ্জে প্রাইভেটকারসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকারসহ ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আলRead More
আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় আরোহী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।Read More
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খালে দখল ও দূষণমুক্ত অভিযান
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী টাউন খাল দখল ও দূষণমুক্ত করতে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টাউন খাল দূষণমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম প্রধান টাউন খালটি দীর্ঘদিন ধরে দখল দূষণের কবলে পড়ে শীর্ণকায় পরিণত হয়েছে। ময়লা আবর্জন স্তূপ জমে খালের দুপাশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভরা বর্ষাকালেও খালটিতে কাঙ্খিত পানির দেখা মেলেনি। অনেক আগেই খালটি মরা খালে পরিণত হয়ে তার নাব্যতা হারিয়েছে। এই অবস্থার ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার উদ্যোগে টাউন খালটি দূষণমুক্ত কার্যক্রম হাতে নেয়া হয়। মঙ্গলবার টাউন খালটি দূষণমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনRead More
সরাইলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় কালিকচ্ছ বাজার কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানে আয়োজন করা হয়। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জোটের মনোনীত প্রার্থী মাওলানা মো. জুনায়েদ আল হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য সাবেকRead More
নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি ও মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবিচ্ছিন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। আজ রবিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি মোড় এলাকায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষজন অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ.বি.এম.মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারী গাজী নিয়াজুল করিম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরাRead More
কালিকচ্ছে ওয়ালটনের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে যাত্রা শুরু করেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের এক্সক্লুসিভ পরিবেশক শোরুম ‘আরিশা ইলেকট্রনিক্স’। এ শোরুমে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের সর্বাধুনিক প্রযুক্তি ও ফিচারের ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, ফ্যান, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, এলইডি লাইট, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোনসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইসিটি, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্য। ১০ জানুয়ারী, ২০২৬ বিকেলে কালিকচ্ছ বাজারে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন চিত্রনায়ক আমিন খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আসিফুর রহমান, অ্যাডিশনাল অপারেটিভRead More
গাঁজার চালান ছাড়:: নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে ঘুষ গ্রহণের অভিযোগে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। আজ শুক্রবার রাতে (০৯ জানুয়ারি) তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান রাত সোয়া ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে টহলরত অবস্থায় একটি পিকআপ ভ্যান আটক করেন এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। অভিযোগ রয়েছে, ওই পিকআপে বিপুল পরিমাণ গাঁজা থাকলেও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে চালানটি জব্দ নাRead More
নবীনগরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতের অভিযান
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতেই আজ বৃহস্পতিবার (৮জানুয়ারি) উপজেলার নাছিরাবাদ বালুমহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছেন। অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানে যৌথবাহিনী ও সেনা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন ।অভিযানে চুক্তিপত্রের বাইরে সীমানা অতিক্রম করে চরলাপাং মৌজায় ড্রেজারে বালু উত্তোলন অবস্থায় পাওয়া যায়। এসময় ২টি ড্রেজার ও ৪জন ড্রেজার শ্রমিক কে আটক করে ভ্রাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইন অমান্যকারীদেরRead More



















