আশুগঞ্জে প্রাইভেটকারসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
[Web-Dorado_Zoom]
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকারসহ ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আল আমিন আলিফ (৩০) পিতা: আব্দুল সাত্তার, মাতা: মৃত আক্তারী খানম ঠিকানা: মিরপুর থানা, ঢাকা মহানগর, মোঃ শাহীন হোসেন (২৮) পিতা: হালান বেপারী মাতা: সাফিয়া বেগম ঠিকানা: পূর্ব বাকাই এলাকা, গৌরনদী থানা, বরিশাল জেলা
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
« আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ (Previous News)
(Next News) চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা »



















