Thursday, January 15th, 2026
ব্রাহ্মণবাড়িয়া-৬ খালেক-পলাশের বহিষ্কারাদেশ প্রত্যাহার, করবেন সাকির পক্ষে প্রচারণা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। বুধবার (১৪ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বহিষ্কার প্রত্যাহার হওয়া দুই নেতা হলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আব্দুল খালেক এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী করা হয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে। এই ক্ষোভে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নRead More
চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা
কুমিল্লার দাউদকান্দিতে ইউএনও ফেরদৌস আরার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামের স্বামীর বাড়িতে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকা ডেমরা তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ফেরদৌস আরা ব্যক্তিগত জীবনে এক কন্যা সন্তানের জননী। তার স্বামী মো. শাহজাহান মাস্টার দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিহতের স্বামী মো. শাহ জাহান গণমাধ্যমকে বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারাRead More
আশুগঞ্জে প্রাইভেটকারসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের অভিযানে একটি প্রাইভেটকারসহ ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি সন্দেহজনক প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— আলRead More
আশুগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুতে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সামাউন (২০) ও আব্দুর রহমান (২৩)। তারা দুজনই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মোটরসাইকেলে করে দুই যুবক ভৈরবের দিকে যাচ্ছিলেন। সোনারামপুর সেতুর ওপর একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং উভয় আরোহী গুরুতর জখম হন। স্থানীয় লোকজন উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।Read More



















