সরাইলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় কালিকচ্ছ বাজার কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠানে আয়োজন করা হয়। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের জোটের মনোনীত প্রার্থী মাওলানা মো. জুনায়েদ আল হাবিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মো. আহসান উদ্দিন খান শিপন, উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক মো. দুলাল মাহমুদ আলী, উপজেলা সহসভাপতি মো. আজমল হোসেন চোট্রন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মেহেদী হাসান পলাশ, জেলা জমিয়তের সাধারণত সম্পাদক ইয়াকুব ওসমানী, উপজেলা সাবেক ছাত্র নেতা আবুল কাশেম,উপজেলা কৃষক দলের আহবায়ক মো. মশিউর রহমান মাষ্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন তারেক জিয়ার নির্দেশ ও দলীয় সিদ্ধান্ত খেজুর গাছ মার্কা ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করা সকলের দায়িত্ব ও কর্তব্য। অনুষ্ঠানে জুনায়েদ আল হাবিবী বক্তব্যে বলেন, আগামী রাষ্ট্র নায়ক হবেন জনাব তারেক রহমান, আমার মার্কা খেজুর গাছ খেজুর গাছ মার্কা ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন এবং পাশাপাশি সরাইলের উন্নয়নের অব্যাহতি ধরে রাখতে আমাকে নির্বাচিত করুন।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলার বিএনপি’র সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সব শেষে জুনায়েদ আল হাবিব দোয়া পরিচালনা করেন- দেশমাতা বেগম খালেদা জিয়া,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল নাগরিক ও বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেন।



















