কসবায় পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
রুবেল আহমেদ : কসবায় পাঁচ শতাধিক শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সৈয়দাবাদ গ্রামে অবস্থিত আসমা খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে পাঁচ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে এসব কম্বল বিতরণ করা হয়েছে। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশী এলাকার দরিদ্র, বৃদ্ধ, নারী-পুরুষসহ এসব শীতার্ত মানুষ।
কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ শরিফুল হক স্বপন, বিএনপি নেতা এনামুল হোক সোহাগ, বিনাউটি ইউপি সদস্য মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য কাওছার ভূইয়া, বিনাউটি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, ওয়ার্ড বিএনপি নেতা হেলাল ভূইয়া, মিজানুর রহমান ভুইয়া , গ্রামের প্রবীণ মুরব্বী মোঃ বাচ্চু ভুইয়া ও মাদ্রাসা প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন ভূইয়া । এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা মোঃ রুহুল আমিন ভূইয়া বলেন, বেশ কিছু দিন ধরে চলছে শৈত্য প্রবাহ। এতে সারা দেশেই পড়েছে প্রচন্ড শীত। খেটে খাওয়া মানুষগুলো শীতের দাপটের কাছে এক প্রকার অসহায় হয়ে পড়েছে। তাই মানবিক দায়বদ্ধতা থেকে আমার প্রতিষ্ঠিত আসমা খাতুন মহিলা মাদ্রাসার পক্ষ থেকে শীতার্ত মানুষের কিছুটা কষ্ট লাঘবে এ কম্বল বিতরন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।



















