Main Menu

Saturday, January 3rd, 2026

 

ব্রাহ্মণবাড়িয়ায় কুরিয়ারের কাভার্ডভ্যান ডাকাতির চেষ্টা, ছুরিকাঘাতে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত

ব্রাহ্মণবাড়িয়ায় এসএ পরিবহনের জরুরী ডাক ও পণ্যবাহী কাভার্ডভ্যান ডাকাতির চেষ্টা হয়েছে। এসময় গাড়ির চাবি না দেয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়েছে। শনিবার ভোররাতে সদর উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। গাড়িটি ঢাকা থেকে মালামাল নিয়ে হবিগঞ্জে যাচ্ছিল। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে এসএপরিবহন কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, ডাকাতরা দা, চাপাতি, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়ির চালক মো. আব্দুল হালিম ও সুপারভাইজার মো. কামাল হোসেন বাধা দিলে ডাকাতরা তাদের ওপর এলোপাতাড়ি হামলাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সভাপতির বাসভবনে জোনায়েদ সাকি

আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘোষণা দেন রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান। এ ঘোষণার পরেই জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে যান।এ সময় উপস্থিত নেতা-কর্মীদের কাছে তিনি সহযোহিতা কামনা করেন। জোনায়েদ সাকি নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবার ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে ভোটে লড়বেন। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে লড়বেন। তবে এ আসনে বিএনপি’রRead More


ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে বিএনপি প্রার্থী লড়বেন স্বজনের টাকায়, স্বতন্ত্র প্রার্থী ধনী

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে মূল আলোচনায় আছেন বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মো. আবদুল মান্নান ও বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী,জেলা বিএনপির অর্থনীতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন। দুজনের মধ্যে আয় ও সম্পদের হিসাবে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন। দুই প্রার্থীর হলফনামা ঘেঁটে দেখা গেছে, স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেনের বাড়ি, নগদ টাকার পাশাপাশি আছে গাড়ি। তিনি নিজের ব্যবসার আয় থেকেই এবারের ভোটে ৪০ লাখ টাকা ব্যয় করবেন। অন্যদিকে আয় ও সম্পদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি আসনে ছয় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ছয়টি নির্বাচনী আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে আজ শুক্রবার সকাল ১১টা থেকে ব্রাহ্মণবাড়িয়া এক নসিরনগর আসন, ব্রাহ্মণবাড়িয়া দুই সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন আসন এবং ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়নগর আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এই তিনটি আসনে মোট ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই করা হয়। যাচাই শেষে ভোটার তালিকায় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া এক নসিরনগর আসনেরRead More


This site is protected by wp-copyrightpro.com