Sunday, January 4th, 2026
সরাইলে দুটি এয়ারগান ও ৪৪০ গুলি উদ্ধার
সরাইল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করেছে র্যাব। রবিবার ভোর ৪টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় একটি আম গাছের নিচ থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে একটি আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় দুটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে দুপুরে জেলা শহরের পুরাতন জেলখানা রোড এলাকায় এলপিজি গ্যাস বিক্রির সাব-ডিলার নূর এলপিজি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানেRead More
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৫৯ প্রার্থী বৈধ, বাতিল ১৩
ব্রাহ্মণবাড়িয়া ৬টি সংসদীয় আসনে মোট ৭২ জন প্রার্থীর মধ্যে ৫৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীরা সবাই স্বতন্ত্র। রিটার্নিং কর্মকর্তার নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়ন দাখিলকৃত মোট ১২ জন প্রার্থীর মধ্যে ১০টি মনোনয়ন বৈধ এবং দুটি বাতিল করা হয়েছে। বাতিলকৃত স্বতন্ত্র প্রার্থীরা হলেন, হাবিবুর রহমান ও সৈয়দ নজরুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা, একই আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আলRead More



















