Main Menu

November, 2025

 

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধর ম্যুরালে কালি, নিন্দা-সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ার মীর মাহফুজুর রহমান মুগ্ধর ম্যুরালে কালি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে সদর উপজেলার চিনাইর ডিগ্রি কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার নির্মিত ম্যুরাল কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের মধ্যে সদর উপজেলার চিনাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এটি ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় নিন্দা–সমালোচনা চলছে। ২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে তাঁর স্মরণে প্রতিকৃতি, স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল তৈরি করা হয়।Read More


২৭ নভেম্বর ৪২তম ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস

দেখতে দেখতে পেরিয়ে গেছে ৪২টি বছর। সর্বদলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক জেলা আন্দোলনের চূড়ান্ত দিন ২৭ নভেম্বর ৪২তম জেলা আন্দোলন ও এতে শহীদ ওবায়দুর রউফ পলু’র শাহাদাৎ বার্ষিকী দিবস। ১৯৮৩ সালের শেষ দিকে মহকুমা হতে ব্রাহ্মণবাড়িয়াকে জেলায় রূপান্তরের লক্ষ্যে তৎকালীন হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের নিকট দাবি জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পরামর্শক্রমে পর্যায় ক্রমিক বিভিন্ন ধরণের টানা কর্মসূচীতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলেন। তাদের সাথে একাত্ম হয় সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এতে বিচলিত হয়ে সরকার ব্রাহ্মণবাড়িয়াকে মহকুমা হতে থানায় অবনমিতRead More


তারেক জিয়ার সিদ্ধান্ত, চুড়ান্ত চুড়ান্ত’

‘তারেক জিয়ার সিদ্ধান্ত, চুড়ান্ত চুড়ান্ত’- শ্লোগানে মুখরিত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় মাঠ। একইসঙ্গে ‘ভোট দিবো কিসে ধানের শীষে’ শ্লোগান দিতে থাকেন হাজার হাজার মানুষ। বাহরাইন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আহমেদকে মঙ্গলবার বিকেলে দেওয়া সংবর্ধনায় উপস্থিত লোকজন বারবার এসব শ্লোগান দেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবদুল মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের বিখ্যাত শিল্পী মনির খান গান গেয়ে শুনান। নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ শওকত ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দুপুর থেকেই লোকজনRead More


বিজয়নগর থেকে ৬ টন ভারতীয় আলু জব্দ

ভারত থেকে পণ্য আসার তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নাম। এবার আলু আসার খবর পাওয়া গেল। ১১ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে প্রায় ৬ টন ভারতীয় আলু জব্দ করেছে বিজিবি। শনিবার বিকেলে ও রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়। জেলার সরাইলে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়ন এসব পণ্য জব্দ করে। এসময় দু’জনকে আটক ও একটি পিকআপ জব্দ করা হয়। চান্দুরা থেকে প্রায় পাঁচ হাজার কেজি আলুসহ আটককৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের মো. মারুফ আহমেদ (১৯) ও গাজীপুরের টঙ্গীর মো. জীবন হক (২৪) প্রমুখ। তাদেরRead More


চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত, যোগ দিলেন খালেদ হোসেন মাহবুব শ্যামল

চিনাইর ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভায় কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আল মামুন, আলহাম পারভেজ চৌধুরী,হৈতিষী সদস্য উজ্জল আহমেদ, মোঃ আলআমিনসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, কলেজের শিক্ষা পরিবেশকে আরও আধুনিক ও সুষ্ঠু করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগRead More


সরাইলে টেটায় প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের

সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। আহত হয়েছেন অন্তত ২০ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এসময় বেশকয়টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে জেলার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম আরফোজ আলী (৭০)। তিনি দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালুর মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলেRead More


সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি অস্ত্র উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। একই দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এয়ারগান দুটি বিদেশি ও সচল। উদ্ধার করা এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার চেষ্টা করার সময় এক রোহিঙ্গা তরুণীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক রোহিঙ্গা তরুণীর নাম হাজেরা বেগম (১৭)। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মুক্তার আহমদের মেয়ে। তার সঙ্গে আটক ইমন মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে। তিনি হাজেরার ভাই পরিচয় দিয়েছিলেন। পাসপোর্ট অফিস সূত্র জানায়, বয়স কম হওয়ায় হাজেরা বেগমের অভিভাবকের বিষয়ে জানতে চাইলে তিনি অসঙ্গতিপূর্ণ তথ্য দেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, তারRead More


সরাইলে মদপানে ৩ জনের মৃত্যু খবর ভাইরাল, পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে সন্দেহজনকভাবে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে এমন তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে পুলিশ বলছে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পুলিশ এও বলছে যে, তারা তথ্য পাওয়ার আগেই সনাতন ধর্মের দুইজনের মরদেহ পুড়িয়ে ফেলে স্বজনরা। তাদের সাথে থাকা এক মুসলমান ব্যক্তির জানাযার সময় পুলিশ সেখানে গেলে পরিবারের লোকজন স্বাভাবিক মৃত্যুর দাবি করে। পরে পুলিশ চলে আসে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমরা মৃতদের নাম ও ছবি প্রকাশ করছি না। তবে তা আমাদের কাছে সংরক্ষিত আছে। তবে নাম না প্রকাশ করার র্শতে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন মদ জাতীয়Read More


নবীনগরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই- এম এ মান্নান

মিঠু সূত্রধর পলাশ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর পৌর বিএনপি’র উদ্যোগে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। নবীনগর পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত পদ প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান। সমাবেশে প্রধান অতিথি এম এ মান্নান বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানেরRead More


This site is protected by wp-copyrightpro.com