Main Menu

November, 2025

 

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন, ২০ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত ২ ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। দোষী সাব্যস্ত বালু উত্তোলনকারীরা হলেন নাসিরাবাদ গ্রামের বাসিন্দা ডালিম মিয়া (৩৪) ও কালঘরা গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪১)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালু মহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবেRead More


কসবায় অসুস্থ শিশুর চিকিৎসার টাকা পিতার হাতে তুলে দিলেন সাহিত্য সংগঠন

রুবেল আহমেদ : কসবায় এক শিশুর চিকিৎসার জন্য বরাদ্ধকৃত টাকা অসহায় পিতার হতে তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। বুধবার বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের দরিদ্র আসাদুল্লাহ মিয়ার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। একই দিনে আসাদুল্লাহ মিয়াসহ আরও দুটি পরিবারকেও আর্থিক সহায়তা করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। এ উপলক্ষে ছোট পরিসরে খাড়েরা ইউপি সদস্য মোঃ মাহবুবুল হকের বাড়িতে আলোচনা সভা অনষ্ঠিত হয়। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ বদিউল আলম মিলন, সৈয়দাবাদRead More


তিতাস কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে ভবঘুরে কিশোরীর হাত–পা ছিন্নভিন্ন

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে এক ভবঘুরে কিশোরী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় কিশোরীকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে রেলওয়ে পুলিশ। আহত কিশোরীর নাম সুমাইয়া আক্তার। তার বাবা আক্কেল আলী এবং মা নুরজাহান হলেও তাদের ঠিকানা অজ্ঞাত। সুমাইয়া ভৈরব রেলস্টেশনে দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দুপুরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় সুমাইয়া ট্রেনের ছাদে উঠে লাফালাফি করছিল। এক পর্যায়ে পাRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কওমী ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে এবং কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা মাওলানা মোজাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা রিয়াজুল করিম রিফাত, সদস্যRead More


নাসিরনগরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে প্রেমিক খুন

নাসিরনগরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মুক্তার মিয়া (২২) নামে এক যুবকে খুনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুক্তার উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সন্ধ্যায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, গত এক বছর আগে চাতলপাড় ইউনিয়নের কচুা গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলা আক্তারের সাথে কাঠালকান্দি গ্রামের কুটবী পাড়ার মুক্তার মিয়ার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের প্রেমেরRead More


মর্জিনা বেগম হত্যা মামলার রহস্য উন্মোচন, গণধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা, গ্রেফতার ৩

  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সবজি বিক্রেতা মর্জিনা বেগম হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আখাউড়া সড়কবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নিহত মর্জিনা বেগম (৪৫) পৌর এলাকার দেবগ্রাম গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি সড়কবাজারে পরিচ্ছন্নতার কাজ করতেন এবং সন্ধ্যায় পিঠা বিক্রি করতেন। তিনি তার দৃষ্টিহীন স্বামীর সঙ্গে নয়াবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেফতার ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের শহিদুল ইসলাম (৪৩), হবিগঞ্জের রানীগঞ্জের শফিক (৪০) এবং গয়েরপুরের রুমান মিয়া (২৪)। তারা আখাউড়া পৌর এলাকার মসজিদপাড়া লালRead More


পর্নোগ্রাফি মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নিপুর জামিন নিতে গিয়ে ধরা ভুয়া আসামি মাহফুজ!

জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আসল আসামির বদলে ভুয়া আসামি জামিন নিতে গিয়ে ধরা পড়েছেন মাহফুজুল হক নামে এক যুবক। আদালত তাকে কারাগারে পাঠানোর পর বিষয়টি জানাজানি হয়। মামলার আসল আসামি জুলফিকার নিপু আদালতে হাজির না হয়ে জালিয়াতি করে মাহফুজুলকে আদালতে পাঠান জামিন নেয়ার জন্য। অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালত ভুয়া আসামি মাহফুজুলকে কারাগারে পাঠায়। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হওয়ার পর ওই যুবকসহ ঘটনার সাথে জড়িত ৫ জনের নামে একটি জালিয়াতি মামলা করা হয়। পর্নোগ্রাফি মামলার ১নং আসামী জুলফিকার নিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বগইর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে রাজশাহীর রাজপাড়া থানার বহরমপুরRead More


কসবায় ১২০ কেজি গাঁজা উদ্ধার, পাচারকারী আটক ও গাড়ি জব্দ

রুবেল আহমেদ : কসবায় অভিযান চালিয়ে ১শ ২০ কেজি গাঁজাসহ ফরিদ মিয়া (২৪) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের কালামুড়িয়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। আটককৃত ফরিদ মিয়া চাঁদপুর জেলার শাহরাস্তি থানার একাতরী গ্রামের মৃত শহিদুল্লাহ মিয়ার ছেলে। আটককৃত ফরিদ মিয়ার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। বুধবার দুপুরেই আটককৃত ফরিদ মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কালামুড়িয়া এলাকায় মাদকের বড় চালান পাচারের গোপন সংবাদে এস আই ফারুক হোসেনেরRead More


আখাউড়ায় পৌরসভা কার্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে নারীর মরদেহ উদ্ধার

আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মর্জিনা বেগম পৌর এলাকার দেবগ্রাম গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন। পুলিশ জানায়, পরিত্যক্ত কক্ষের মেঝেতে মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় পড়নের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হলেও, কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়াRead More


বিজয়নগরে মদ্যপানের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মদ্যপানের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম অজিত মালাকার (৪০)। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন অজিতের বড় ভাই অ্যাডভোকেট রঞ্জিত মালাকার। এর আগে দুর্গোৎসবের দশমীর দিনে বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করলে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দুই দিন পর, ৪ অক্টোবর (শনিবার) চিকিৎসাধীন অবস্থায় শ্রীনিবাস মালাকার (৬৫) ও সৌরভ দাস (১৭) নামে দু’জন মারা যান। এ ছাড়া একই গ্রামের সুমন মালাকার, অজিত মালাকারRead More


This site is protected by wp-copyrightpro.com