Friday, November 28th, 2025
ঢাকায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক শাকিবের মৃত্যু
রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও ব্রাহ্মণবাড়িয়া শহরের তরুণ সংগঠক এবং ‘পথ তারা স্কুল’-এর প্রতিষ্ঠাতা আফনান আলম শাকিব নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে ঢাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। নিহত সাকিব ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের ব্যাচ-৫৪ -এর সদ্য স্নাতক শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া শহরে পথশিশুদের জন্য প্রতিষ্ঠিত মানবিক সংগঠন পথ তারা স্কুল পরিচালনার মাধ্যমে তিনি সামাজিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন। তার উদ্যোগ, দায়িত্ববোধ ও মানবিক কর্মকাণ্ড স্থানীয়ভাবে প্রশংসিত ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবেRead More
দিলীপকে প্রধান আসামি করে হত্যা মামলা, সাড়ে ৪ ঘন্টা পর থানা ছাড়ল বিক্ষুদ্ধরা
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২) হত্যার ঘটনায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮টার দিকে আমরা এজহার পেয়েছি। মামলা এফআইআর হয়েছে। নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এজহার দায়ের করেছেন। এছাড়াRead More
মামলা নেওয়ার দাবিতে লাশ নিয়ে স্বজনদের থানায় অবস্থান
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা ছাত্রদলের সাবেক সাদ্দাম হোসেনের লাশ নিয়ে বিক্ষোভ করেছে স্বজনরা। মামলা নেয়ার দাবিতে থানা চত্বরে লাশ রেখে অবস্থান করে তাঁরা। সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট থেকে রাত ১০পর্যন্ত অবস্থান করে মামলা এফআইআর করার পর থানা ছেড়ে যায় অবস্থানকারীরা। নিহত সাদ্দাম হোসেন (৩৫) সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। তিনি শহরের কান্দিপাড়ার মাইমলহাটির মোস্তফা কামাল ওরফে মস্তুর ছেলে। তাঁর স্ত্রী এবং সাত ও দুই বছরের দুটি মেয়ে আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিপাড়ার বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও একইRead More
কান্দিপাড়ায় সাদ্দামকে গুলি করে হত্যা, অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের দিকে
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রদলের সাবেক এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর পরিবারের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও তাঁর সহযোগীরা তাঁকে হত্যা করেছেন। নিহত সাদ্দাম হোসেন (৩৫) সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য। তিনি শহরের কান্দিপাড়ার মাইমলহাটির মোস্তফা কামাল ওরফে মস্তুর ছেলে। তাঁর স্ত্রী এবং সাত বছর ও দুই মাসের দুটি মেয়ে আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কান্দিপাড়ার বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ও একই এলাকার বাসিন্দা সদর উপজেলা কৃষক দলের যুগ্মRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শনিবার
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এ সময়ের মধ্যে সদর উপজেলার বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, কুমারশিল, মেড্ডা, নাটাই, গোকর্নঘাট, বিরাসার, ঘাটুরা এবং আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এ সাময়িক অসুবিধার কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের বিরোধের জেরে গুলি, আহত ৩
অস্ত্র হাতে একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় অস্ত্র হাতে একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায়ছবি: সিসিটিভ ফুটেজ থেকে নেওয়া ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের বিরোধের জেরে প্রকাশ্যে গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের কান্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কান্দিপাড়ার টুটুল মিয়া (৪৬), মো. শিহাব উদ্দিন ওরফে সোয়েব (২৭) ও মো. সানজু (২২)। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে কান্দিপাড়ার মাদ্রাসার রোডে পপুলার প্রেসের সামনে দাঁড়িয়ে টুটুল মিয়াসহ কয়েকজন চা পান করছিলেন। এ সময় একদল লোক এসে গুলি ছোড়ে। এতেRead More
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলন, ২০ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনকালে জড়িত ২ ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল পর্যন্ত নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ব্রাহ্মণবাড়িয়ার রেভিনিউ ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস। দোষী সাব্যস্ত বালু উত্তোলনকারীরা হলেন নাসিরাবাদ গ্রামের বাসিন্দা ডালিম মিয়া (৩৪) ও কালঘরা গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৪১)। নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই ইউনিয়নের নাসিরাবাদ বালু মহালের পার্শ্বে তফসিল বহির্ভূত এলাকায় অবৈধভাবেRead More
কসবায় অসুস্থ শিশুর চিকিৎসার টাকা পিতার হাতে তুলে দিলেন সাহিত্য সংগঠন
রুবেল আহমেদ : কসবায় এক শিশুর চিকিৎসার জন্য বরাদ্ধকৃত টাকা অসহায় পিতার হতে তুলে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। বুধবার বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের দরিদ্র আসাদুল্লাহ মিয়ার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। একই দিনে আসাদুল্লাহ মিয়াসহ আরও দুটি পরিবারকেও আর্থিক সহায়তা করেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন। এ উপলক্ষে ছোট পরিসরে খাড়েরা ইউপি সদস্য মোঃ মাহবুবুল হকের বাড়িতে আলোচনা সভা অনষ্ঠিত হয়। অগ্রভাগীয় সাহিত্য সংগঠন প্রতিষ্ঠাতা সভাপতি আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ বদিউল আলম মিলন, সৈয়দাবাদRead More



















