ব্রাহ্মণবাড়িয়ায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে শনিবার
[Web-Dorado_Zoom]
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ২৯ নভেম্বর ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এ সময়ের মধ্যে সদর উপজেলার বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, কুমারশিল, মেড্ডা, নাটাই, গোকর্নঘাট, বিরাসার, ঘাটুরা এবং আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণের জন্য এ সাময়িক অসুবিধার কারণে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
« ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের বিরোধের জেরে গুলি, আহত ৩ (Previous News)
(Next News) কান্দিপাড়ায় সাদ্দামকে গুলি করে হত্যা, অভিযোগের তীর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের দিকে »




















