Main Menu

দিলীপকে প্রধান আসামি করে হত্যা মামলা, সাড়ে ৪ ঘন্টা পর থানা ছাড়ল বিক্ষুদ্ধরা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কান্দিপাড়ায় গুলি করে ও গলা কেটে সাদ্দাম হোসেন (৩২) হত্যার ঘটনায় ৭ জনকে আসামী করে মামলা দায়ের হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ৮টার দিকে আমরা এজহার পেয়েছি। মামলা এফআইআর হয়েছে। নিহতের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে এজহার দায়ের করেছেন। এছাড়া আরও ৫-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজহারনামীয় আসামিদের গ্রেফতারে পুলিশসহ বিভিন্ন বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করব বলেও জানান ওসি।

মামলা দায়ের হওয়ার পরে রাত ১০ টার দিকে লাশ নিয়ে ফিরে যান এলাকাবাসী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares