Main Menu

চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত, যোগ দিলেন খালেদ হোসেন মাহবুব শ্যামল

[Web-Dorado_Zoom]

চিনাইর ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজসভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের একাডেমিক কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভায় কলেজের অধ্যক্ষ মো. ইকবাল হোসেন, বিদ্যোৎসাহী সদস্য মোঃ আল মামুন, আলহাম পারভেজ চৌধুরী,হৈতিষী সদস্য উজ্জল আহমেদ, মোঃ আলআমিনসহ গভর্নিং বডির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কলেজের শিক্ষা পরিবেশকে আরও আধুনিক ও সুষ্ঠু করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ জরুরি। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও চরিত্র গঠনে কলেজ প্রশাসন প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।

সভা শেষে কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যত সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares