Saturday, November 22nd, 2025
নবীনগরকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই- এম এ মান্নান
মিঠু সূত্রধর পলাশ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর পৌর বিএনপি’র উদ্যোগে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। নবীনগর পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত পদ প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান। সমাবেশে প্রধান অতিথি এম এ মান্নান বলেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে তারেক রহমানেরRead More
কসবায় গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের বাড়ি
রুবেল আহমেদ : কসবায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে এক ইউপি চেয়ারম্যানের বাড়ি। শুক্রবার রাতে উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই চেয়ারম্যানের নাম মোশারফ হোসেন মোর্শেদ। তিনি উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে গেলেও দুর্বৃত্তের দেয়া আগুনে চেয়ারম্যানের ঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় বাড়ির আশপাশের বাসিন্দাদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস ষ্টেশনে ফোন দিলে কেউ ফোন রিসিভ করেননি বলে জানায় চেয়ারম্যানের চাচাতো ভাই। অপরদিকে আগুন লাগার বিষয়ে খবর পাননি বলে জানান উপজেলার ফায়ারRead More
৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নবীনগরে বিএনপি’র প্রার্থী এম এ মান্নানে’র বিশাল জনসভা
মিঠু সূত্রধর পলাশ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণRead More
নবীনগর প্রেসক্লাবের ৪০ তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ : নবীনগরের ঐতিহ্যবাহী প্রেসক্লাবের ৪০ বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলামে সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সরকারি কমিশনার (ভূমি)খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তীRead More



















