Main Menu

৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নবীনগরে বিএনপি’র প্রার্থী এম এ মান্নানে’র বিশাল জনসভা

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর পৌর বিএনপির সভাপতি উবাইদুল হক লিটন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন টিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, ইউপি চেয়ারম্যান এস. কে. হেলাল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক প্রফেসর নাইলা ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, ইউপি চেয়ারম্যান এম. আর. মজিব সহ আরও অনেকে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares