Main Menu

বিজয়নগর থেকে ৬ টন ভারতীয় আলু জব্দ

[Web-Dorado_Zoom]

ভারত থেকে পণ্য আসার তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নাম। এবার আলু আসার খবর পাওয়া গেল। ১১ ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক অভিযানে প্রায় ৬ টন ভারতীয় আলু জব্দ করেছে বিজিবি।

শনিবার বিকেলে ও রবিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
জেলার সরাইলে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়ন এসব পণ্য জব্দ করে। এসময় দু’জনকে আটক ও একটি পিকআপ জব্দ করা হয়।

চান্দুরা থেকে প্রায় পাঁচ হাজার কেজি আলুসহ আটককৃতরা হলো, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারের মো. মারুফ আহমেদ (১৯) ও গাজীপুরের টঙ্গীর মো. জীবন হক (২৪) প্রমুখ। তাদের বিরুদ্ধে মামালা দায়ের করে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, রবিবার ভোর পৌনে ৫টার দিকে বিজয়নগর উপজেলার ইসলামপুর থেকে ৬৬১ কেজি আলু মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। এসময় পাঁচটি ভারতীয় কম্বলও জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares