Sunday, November 23rd, 2025
সরাইলে টেটায় প্রাণ গেলো ৭০ বছরের বৃদ্ধের
সরাইলে জমি নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের পর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন ৭০ বছরের এক বৃদ্ধ। আহত হয়েছেন অন্তত ২০ জন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এসময় বেশকয়টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে জেলার সরাইল উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম আরফোজ আলী (৭০)। তিনি দেওড়া গ্রামের চারুহাটি এলাকার ফুল মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় ধন মিয়া গোষ্ঠী ও কালুর মিয়া গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলেRead More
সরাইলে ৪০৫ রাউন্ড গুলিসহ ২টি বিদেশি অস্ত্র উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৪০৫ রাউন্ড গুলিসহ দুটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে রাস্তার পাশের ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। একই দিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯-এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এয়ারগান দুটি বিদেশি ও সচল। উদ্ধার করা এসব অস্ত্র ও গুলি সরাইল থানায় জমা দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র্যাব ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা তরুণীসহ আটক ২
ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে পাসপোর্ট করার চেষ্টা করার সময় এক রোহিঙ্গা তরুণীসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক রোহিঙ্গা তরুণীর নাম হাজেরা বেগম (১৭)। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মুক্তার আহমদের মেয়ে। তার সঙ্গে আটক ইমন মিয়া (১৮) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দটুরা এলাকার ফুল মিয়ার ছেলে। তিনি হাজেরার ভাই পরিচয় দিয়েছিলেন। পাসপোর্ট অফিস সূত্র জানায়, বয়স কম হওয়ায় হাজেরা বেগমের অভিভাবকের বিষয়ে জানতে চাইলে তিনি অসঙ্গতিপূর্ণ তথ্য দেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, তারRead More
সরাইলে মদপানে ৩ জনের মৃত্যু খবর ভাইরাল, পুলিশ বলছে স্বাভাবিক মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নে সন্দেহজনকভাবে মদপানে তিনজনের মৃত্যু হয়েছে এমন তথ্য ফেসবুকে ভাইরাল হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে পুলিশ বলছে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে পুলিশ এও বলছে যে, তারা তথ্য পাওয়ার আগেই সনাতন ধর্মের দুইজনের মরদেহ পুড়িয়ে ফেলে স্বজনরা। তাদের সাথে থাকা এক মুসলমান ব্যক্তির জানাযার সময় পুলিশ সেখানে গেলে পরিবারের লোকজন স্বাভাবিক মৃত্যুর দাবি করে। পরে পুলিশ চলে আসে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় আমরা মৃতদের নাম ও ছবি প্রকাশ করছি না। তবে তা আমাদের কাছে সংরক্ষিত আছে। তবে নাম না প্রকাশ করার র্শতে একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন মদ জাতীয়Read More



















