Main Menu

July, 2025

 

ব্রাহ্মণবাড়িয়া ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাত গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতির সময় ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বিরাসার মার্কাস মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব মেড্ডা এলাকার জয়নাল আবেদিনের ছেলে মেহেদী হাসান তাসিন (২১), মধ্যপাড়া শান্তিবাগ এলাকার ভাড়াটিয়া ও নবীনগর থানার গোপালপুর মধ্যপাড়া এলাকার বড়বাড়ীর গাজী মিয়ার ছেলে জামাল ওরফে জালাল (৩২), সরাইল থানার কালিকচ্ছ এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে বিল্লাল মিয়া (৩৭)। এসময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, ছুরিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত তানভীর আহমেদ জানান, তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলাRead More


জুলাই অভ্যুত্থানে হাজারো মানুষ জীবন দিয়েছে পাথর মেরে মানুষ খুনের জন্য নয় -ইসলামী যুব আন্দোলন

পাথর মেরে বর্বরোচিত হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে শনিবার বাদ আছর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে মিছিলটি শুরু করে কুমারশীল মোড় হয়ে প্রেস ক্লাব চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান শহরকে প্রকম্পিত করে। মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা গাজী নিয়াজুল করীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা শাহ্ মোহাম্মদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আল আমিন হোসাইনীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেনRead More


আখাউড়া ও কসবা সীমান্তে প্রায় ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১২ জুলাই) সকালে আখাউড়া ও কসবার চন্ডিদার সীমান্তবর্তী এলাকা থেকে এই বিপুল পরিমান পণ্য জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় পণ্যের মধ্যে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ডিসপ্লে, অরিস সিগারেট, পেট্রন সিগারেট, জিরা, বিভিন্ন প্রকার ট্যাবলেট ও ওষুধ রয়েছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৮শত টাকা। এসব মালামাল আখাউড়া কাস্টমস এ জমা দেয়া হবে বলে জানায় বিজিবি। অভিযানের বিষয়টি নিশ্চিত করে সুলতানপুরRead More


ছিনতাইকালে হাতেনাতে গ্রেফতার রাকিবুল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকালে রাকিবুল ইসলাম নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে একটি ছুরি ও ছিনতাই করা নগদ টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিবুল, নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগরের নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকায় রেলক্রসিংয়ে উপর দাঁড়িয়ে ছিনতাইকালে রাকিবুলকে গ্রেফতার করা হয়। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারি। ঘটনার সময় তার সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করে স্বামী লুকিয়ে ছিল ব্রাহ্মণবাড়িয়ায়

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ ১১ টুকরো করে গুম করার ঘটনায় ঘাতক স্বামী সুমনকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুমন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সুয়াগাজী এলাকার সুন্দর আলীর ছেলে। এর আগে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের ১০ তলার একটি ফ্ল্যাট থেকে ফাতেমা বেগম পলি (৩২) খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ফ্ল্যাটেই স্বামী সুমনের সঙ্গে থাকতেন। সুমন পেশায় গাড়িচালক।Read More


নবীনগরে ৫ আগষ্টের মামলায় উপজেলা যুবলীগের সদস্য গ্রে প্তা র

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুবলীগের সদস্য রাজিবুর ইসলাম রাজিবকে গত ৫ আগষ্টের মামলায় গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। তিনি সদর পশ্চিম পাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রাজীবকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। গত ৫ আগস্টের আলোচিত মামলার আসামি হিসেবে রাজীবের নাম থাকায় তাকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, রাজীবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।


কবি আল মাহমুদের জন্মদিন আজ

আল মাহমুদ লিখেছিলেন—‘সোনার দিনার নেই, দেনমোহর চেও না হরিণী/ যদি নাও দিতে পারি কাবিনবিহীন হাত দুটি।’ আল মাহমুদ বাংলা সাহিত্যকে উপহার দিয়েছিলেন বিখ্যাত ‘সোনালী কাবিন’ কবিতা। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তর হয়ে রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থান, বিপ্লবী এ পথপরিক্রমায় যার কবিতা মুক্তিকামী গণমানুষকে অনুপ্রাণিত করেছে, তিনি সবুজের কবি আল মাহমুদ। দ্রোহ, প্রেম, প্রকৃতি ও প্রার্থনার কবি আল মাহমুদের ৯০তম জন্মদিন আজ শুক্রবার। ১৯৩৬ সালের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে বাংলা ভাষা ও সাহিত্যের প্রবাদপ্রতিম এই কবি জন্মগ্রহণ করেন। আল মাহমুদের কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন’ সমকালীন বাংলা কবিতার একটি বাঁকের নাম। এRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট; ভোগান্তি

টানা কয়েক দিনের বৃষ্টিতে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে ব্রাহ্মণবাড়িয়া অংশে প্রায় ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে শাহবাজপুর পর্যন্ত এ যানজট দেখা গেছে। এতে মহাসড়কে কয়েক হাজার যানবাহন ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে রয়েছে। ফলে যাত্রী ও চালকরা চরম দুর্ভোগে পড়েছেন। জানা গেছে, মহাসড়ক ফোরলেন করা হচ্ছে। এ নির্মাণ কাজের কারণে সড়ক সরু হয়ে গেছে। এর পাশাপাশি আশুগঞ্জ ও বিশ্বরোড মোড় এলাকায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। এ দুটি মোড়ের দুর্বল ব্যবস্থাপনাও ভয়াবহRead More


ব্রাহ্মণবাড়িয়ায় জিপিএ-৫ এগিয়ে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় বরাবরের মতো জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে জেলার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। পাসের হারে এগিয়ে রয়েছে বাঞ্ছারামপুর উপজেলার আকানগর এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়। তবে সদর উপজেলায় সরকারি সকল প্রতিষ্ঠানকে অতিক্রম করে পাশের হারে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয়। বৃহস্পতিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। একই দিনে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলও প্রকাশিত হয়েছে। এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছে। জেলাRead More


কসবায় স্ত্রীকে ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা ॥ স্ত্রী’র অবস্থা আশংকাজনক

কসবা প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী পারভেজ মিয়া (২৬) । বুধবার রাতে উপজেলার খাড়েরা গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাহত স্ত্রী লাকী আক্তার (২০) এর অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহত স্বামীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত পারভেজ মিয়া উপজেলার কাইমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং স্ত্রী লাকী আক্তার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের বাসিন্দা মৃত নিজাম মিয়ার মেয়ে। প্রত্যক্ষদশী,পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,Read More


This site is protected by wp-copyrightpro.com