ছিনতাইকালে হাতেনাতে গ্রেফতার রাকিবুল
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকালে রাকিবুল ইসলাম নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে একটি ছুরি ও ছিনতাই করা নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাকিবুল, নবীনগর উপজেলার বড়াইল গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শান্তিনগরের নাজমুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মসজিদপাড়া এলাকায় রেলক্রসিংয়ে উপর দাঁড়িয়ে ছিনতাইকালে রাকিবুলকে গ্রেফতার করা হয়। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারি। ঘটনার সময় তার সহযোগিরা পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
« চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরা করে স্বামী লুকিয়ে ছিল ব্রাহ্মণবাড়িয়ায় (Previous News)



















