Main Menu

নবীনগরে ৫ আগষ্টের মামলায় উপজেলা যুবলীগের সদস্য গ্রে প্তা র

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুবলীগের সদস্য রাজিবুর ইসলাম রাজিবকে গত ৫ আগষ্টের মামলায় গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। তিনি সদর পশ্চিম পাড়ার মো. শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজীবকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। গত ৫ আগস্টের আলোচিত মামলার আসামি হিসেবে রাজীবের নাম থাকায় তাকে দ্রুত আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নবীনগর থানায় পূর্বেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, রাজীবকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares