Main Menu

July, 2025

 

প্রি-ডায়াবেটিস কী? এটি কীভাবে মোকাবিলা করা সম্ভব?

(সতর্কতা–– এই প্রতিবেদনে দ্রুত ওজন কমানো নিয়ে কিছু তথ্য এবং পরামর্শের উল্লেখ করা হয়েছে। তবে এই প্রসঙ্গে কেবল চিকিৎসক ও বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলুন) টাইপ-২ ডায়াবেটিসের আগের পর্যায় হলো প্রি-ডায়াবেটিস। একটু সহজভাবে ব্যাখ্যা করতে গেলে, প্রি-ডায়াবেটিস এর অর্থ হলো আপনার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, কিন্তু ওই মাত্রা টাইপ-২ ডায়াবেটিস হিসেবে গণ্য হওয়ার পক্ষে যথেষ্ট নয়। ‘ডায়াবেটিস ইউকে’ নামক যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠানের সিনিয়র ক্লিনিক্যাল অ্যাডভাইজার এস্থার ওয়ালডেন এই বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য তথ্য ব্যাখ্যা করেছেন। তার কথায়, “জীবনযাত্রায় পরিবর্তন আনলে বিশেষত খাদ্যাভ্যাসে বদল এনে আপনি শুধু টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধই করতে পারবেনRead More


ব্রাহ্মণবাড়িয়া চেম্বারসহ দুটি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

উচ্চ আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ দুটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। অভিযানে হিন্দু সম্প্রদায়ের বেদখল হয়ে থাকা ২৫ শতক জমি উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের মসজিদ রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নুসরাত জাবীন এই অভিযান পরিচালনা করেন। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের মসজিদ রোড এলাকায় জেলা প্রশাসন চেম্বারসহ স্থানীয়দের প্রায় ২৫ শতক জায়গা বন্দোবস্ত দেওয়া হয়। বিষয়টি নিয়ে চলমান মামলায় হেরে যায় জেলা প্রশাসন। উচ্চ আদালত জায়গাটি প্রকৃত মালিকদের বুঝিয়ে দিতে নির্দেশনাRead More


৮০০ ইয়াবা সহ গ্রেফতারের ঘটনায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক মামলায় এক দম্পতিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—আখাউড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের গোলাম রব্বানীর ছেলে আবদুল মন্নাফ ওরফে মন্নাফ (৪২) এবং তার স্ত্রী রোকসানা বেগম (৩২)। আদালতের নথি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৮ সালের ৩ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি দল। অভিযানে আবদুল মন্নাফ ওRead More


৪ দিনেও মিলেনি ক্লু ,ময়না হত্যাকান্ডের পেছনে থাকতে পারে পরকীয়ার ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর গ্রামের চাঞ্চল্যকর ময়না হত্যা ঘটনার ৪ দিন পেরিয়ে গেছে। এখনো মিলেনি হত্যাকাণ্ডের কোনো ক্লু। ময়নার নির্মম বর্বর হত্যার ঘটনাটি এখন সমগ্র দেশেই আলোচিত। হত্যাকারী শনাক্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় হচ্ছে মানববন্ধন। পুলিশ বিভাগ গতকাল পর্যন্ত ময়নার পিতা-মাতা, চাচাসহ ১০-১১ জনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। ২ জনকে প্রথমে আটক ও পরে করেছে গ্রেপ্তার। গতকাল ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (চতুর্থ আদালত) সামিউল হক মসজিদের ইমাম মো. হামিদুর রহমানের ৩ দিন ও মুয়াজ্জিন সাইদুল ইসলামের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ১৫১ ধারায় চালানে মো. গাজী, মো.Read More


নবীনগরে বর্ষায় নৌকা বানানোর ধুম

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:-  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বর্ষায় উপজেলার বিভিন্ন গ্রামে শুরু হয়েছে নৌকা তৈরী ও বিক্রির তোড়জোর। এখন নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কাঠ মিস্ত্রীরা। বর্ষার পানি বাড়ার সাথে সাথে আশ-পাশের গ্রামের গৃহস্থলি কাজে, খেয়া পারাপারে ও গো-খাদ্যের জন্য কোষা ও ভিঙি নৌকার কদর বেড়ে যায় কয়েক গুণ। আর এ সুবাধে গড়ে উঠে ডিঙি ও কোষা নৌকা তৈরী ও বিক্রির অস্থায়ী হাট। উপজেলার দূর-দূরান্ত বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ক্রেতারা তাদের পছন্দের নৌকা এখান থেকে কিনে থাকেন। তিতাস, মেঘনা ও বুড়ি নদী ঘেৱা নবীনগর উপজেলার প্রায় গ্রামই বর্ষায় প্লাবিত হয়। তাই বর্ষাRead More


সরাইলে জামায়াত ইসলামের  গণমাধ্যম ব্যক্তিদের সাথে মতবিনিময়

মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল  উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার(৮ জুলাই) রাত ৮ টায় উপজেলা জামায়াত ইসলাম কার্যালয়ে সরাইল  উপজেলার ইলেকট্রোনিক্স  ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেন। উপজেলা জামায়াত ইসলামের আমির মোঃ এনাম খানের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও , বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাও. মো. মোবারক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রেস সচিব মোঃ মনিরুজ্জামান, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ রোকন উদ্দিন, উপজেলা সাবেক সভাপতি মাঃ মোহাম্মদ কুতুব উদ্দিন। সরাইল ইউনিয়ন জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদকRead More


ঢাকা- সিলেট মহাসড়কে  শিশু ময়না হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মাদ মাসুদ, সরাইল :  ব্রাহ্মণবাড়িয়া ঢাকা – সিলেট মহাসড়কে, সরাইল শিশু ময়না হত্যা বিচার ও দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে বিশ্বরোডে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিশ্বরোড  ছাত্র ঐক্য, সরাইল সরকারি কলেজের শিক্ষার্থী ও সরাইল ছাত্রদল, যুবদলের নেতা কর্মীরা। এতে সকল বিক্ষোভ মিছিল কারীদের দাবি, শাহবাজপুর  মায়মুনা আক্তার ময়নাকে  হত্যার প্রতিবাদে অপরাধীদের দ্রুত সনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে তারা জানান। আজ মঙ্গলবার (৮ জুলাই) বেলা  ১২টায় বিশ্বরোড আব্দুল কুদ্দুস মাখন মাখন চত্বরে সড়কের বিভিন্ন স্থানে  মিছিল মানববন্ধন ও পথসভার আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, বিশ্বরোড ছাত্র ঐক্য ব্যানারে মো.Read More


আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ‘পাখি জসিম’ গ্রেফতার

আশুগঞ্জে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে আলোচিত মাদক কারবারি জসিম ওরফে ‘পাখি জসিম’কে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ, পুলিশের হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার রাতে আশুগঞ্জের জাকির মার্কেট এলাকায় তার দোকানে অভিযান চালিয়ে সেনা ক্যাম্পের একটি দল তাকে আটক করে। একই সময় জসিমের সঙ্গে থাকা এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। জানা গেছে, আটক পাখি জসিম নবীনগরের মো. তৈয়ব মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জে দীর্ঘদিন ধরে ‘শাহজালাল পাখির মেলা’ নামে একটি দোকান চালাতেন, যার আড়ালে চলছিল মাদক ব্যবসা। স্থানীয়ভাবে তিনি ‘পাখিRead More


নাসিরনগরে ৩ বছর সাত মাস পর শপথ নিলেন ইউপি সদস্য বাচ্চু মিয়া

নাসিরনগরে দীর্ঘ তিন বছর সাত মাস পর আইনি লড়াইয়ে জয়ী হয়ে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন মোহাম্মদ বাচ্চু মিয়া। সোমবার (৭ জুলাই) তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের কাছে আনুষ্ঠানিকভাবে শপথ নেন। বাচ্চু মিয়া নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের ২নং ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা। এই ওয়ার্ডে ২০২১ সালের নভেম্বরে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে তিনি অংশ নেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. তৈয়ব হোসেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তৈয়ব হোসেন। তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো ফেরারি আসামি নির্বাচনে অংশ নিতে পারেন না—এই নিয়ম লঙ্ঘন করেই ওই সময় নির্বাচন করেনRead More


নবীনগরে সরকারি রাস্তা বন্ধ করে দিলেন আওয়ামী লীগ নেতা, থানায় অভিযোগ

নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া নির্মাণ করায় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কবরস্থান ও ঈদগাহে যাতায়াতসহ গ্রামের মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে, সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ ও উত্তেজনা। জানা গেছে, ১ জুলাই (মঙ্গলবার) দুপুরে ফতেহপুর পশ্চিমপাড়া ভূঁইয়া বাড়ির পাশে মো. বসু মিয়া ওই সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া তোলেন। তিনি জায়গাটি নিজের বলে দাবি করলেও, স্থানীয়রা জানান এটি বহু বছর ধরে ব্যবহৃত একটি সরকারি সড়ক, যা দিয়ে কবরস্থান ও ঈদগাহে যাতায়াত করা হয়। বাঁশেরRead More


This site is protected by wp-copyrightpro.com