July, 2025
আশুগঞ্জে সেনা অভিযানে রিভলবারসহ গ্রেফতার ১
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনা বাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার (১৬ জুলাই) ভোররাতে উপজেলার চরচারতলার আলাল শাহ মাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আশুগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইমরানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা এ অভিযানে অংশ নেন। মঙ্গলবার দুপুরে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সেনাবাহীনি। জানা যায়, অভিযুক্ত সাদ্দাম হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একজন সক্রিয় ক্যাডার। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং ২০২৪Read More
নবীনগরে এডভোকেট এম এ মান্নানের গণসংযোগ ও লিফলেট বিতরণ
মিঠু সূত্রধর পলাশ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি আদায়ের লক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদর বাজারের বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে সোমবার বিকেলে, নবীনগর উপজেলা বিএনপির সভাপতি , ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট এম এ মান্নান, গণসংযোগ, ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণী পেশা মানুষের খোঁজখবর নেয়ার পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মনোভাব তৈরির লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করেন। গণসংযোগ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু,Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সকালে শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। এ সময় উপস্থিত ছিলেন, রেঞ্জ বন কর্মকর্তা মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার রকিব উর রাজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো: ইশতিয়াক ভূইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা , জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আকন্দ, জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, বৈষম্য বিরোধী ছাত্রRead More
এনসিপির আশুগঞ্জ সমন্বয় কমিটিতে পদ পেলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটিতে আওয়ামী লীগের এক নেতাকে সদস্য করা হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। শনিবার এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৫ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আমিনুল ইসলামকে প্রধান সমন্বয়কারী এবং যুগ্ম সমন্বয়কারী হিসেবে জয়ন্তী বিশ্বাস, আনিসুল ইসলাম, সুমন মৃধা, মোস্তফা হাবিব ও সুফিয়ান আজাদকে রাখা হয়েছে। কমিটিতে সাইফুল ইসলাম, আনিসুল হক, রমজান মিয়া, এরফান সিদ্দিকী, নবি হোসেন, আবুল কালাম, মো. রায়হান মিয়া, মো. জিলানীসহ ১৯ জনকে সদস্য করা হয়েছে। আগামী তিনRead More
কসবা সীমান্তে ১১৩৪ পিস শাড়ি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে ১১৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকালের এ অভিযানে জব্দ করার শাড়ির মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা। বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা এসব শাড়ি আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
নোংরা পরিবেশে জুস তৈরী, ট্যাংকের পাড়ের ঠান্ডা না গরমকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে, নোংরা পরিবেশে তৈরি করা জুস বিক্রির দায়ে ট্যাংকের পাড়ের ঠান্ডা না গরম নামের জুসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ‘ঠান্ডা না গরম’ নামক জুসের দোকান অপরিচ্ছন্ন দই, বরফসহ অন্যান্য উপকরণ ব্যবহার করে জুস প্রস্তুত করছিল। এছাড়া, প্রস্তুতকৃত জুসRead More
ইসলামী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের প্রার্থী হলেন মাওলানা নিয়াজুল করিম
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা বিভাগের ২৪টি সংসদীয় আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার সংগঠনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম প্রার্থীদের নামের প্রাথমিক তালিকার অনুমোদন দিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে প্রার্থী হলেন দলটির জেলা সেক্রেটারী মাওলানা নিয়াজুল করিম। কে এই নিয়াজুল করিম ? আলহাজ্ব মাও. গাজী নিয়াজুল করীম ১৯৭৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা সুলতানপুর ইউনিয়নের বিশিষ্ট শালিশকারক মরহুম জনাব মলাই মিয়া সর্দার, মাতা ফুলচান বেগম। তাঁদের পূর্বপুরুষগণ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় গুলশান হোটেলে অভিযান, ৩ তরুণীসহ আটক ৮
ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩ তরুণীসহ ৮জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে খাটিহাতা বিশ্বরোডের রশিদ সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত নিউ গুলশান হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তারা অনৈতিক কর্মে লিপ্ত ছিল বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের মালিহাতা গ্রামের মৃত মুন্নার আলীর ছেলে রাজীব (২৬), শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিন থানার নাও ডোবা, কালু ব্যাপারী কান্দির মৃত জিন্নাত বেপারীর ছেলে হুমায়ুন কবির (৪০), মাদারীপুরের শিবচর থানার আজিম বেপারী কান্দি গ্রামের মৃত শাহজাহান মাতব্বরের ছেলে মনির হোসেন (২৮) । আটক তরুণীরা হলেন, সরাইলেরRead More
অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু
ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দেড় শ বছর উদ্যাপনের থিম লোগো উন্মোচন, বৃক্ষরোপণসহ উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জেলার এই প্রাচীন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন এই বিদ্যালয়ের দেড় শ বছর উদ্যাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। এ উপলক্ষে আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উদ্যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আনসারী হোটেল থেকে দুই তরুণী আটক
ব্রাহ্মণবাড়িয়ায় অনৈতিক কাজের জন্য অবস্থানকালে আবাসিক হোটেল থেকে দুই তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শহরের কালাইশ্রীপাড়ায় অবস্থিত আনসারী হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের শিমরাইলকান্দি এলাকার মোস্তফা মিয়ার মেয়ে সারা (১৯) ও পশ্চিম মেড্ডা সবুজবাগ এলাকার জলিল মিয়ার মেয়ে ফারজানা আক্তার তুলি (২০)। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



















