কসবা সীমান্তে ১১৩৪ পিস শাড়ি উদ্ধার
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর সীমান্ত এলাকা থেকে ১১৩৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার সকালের এ অভিযানে জব্দ করার শাড়ির মূল্য আনুমানিক এক কোটি ২০ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবি- ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখার ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা এসব শাড়ি আখাউড়া কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
« নোংরা পরিবেশে জুস তৈরী, ট্যাংকের পাড়ের ঠান্ডা না গরমকে জরিমানা (Previous News)



















