Main Menu

নোংরা পরিবেশে জুস তৈরী, ট্যাংকের পাড়ের ঠান্ডা না গরমকে জরিমানা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে, নোংরা পরিবেশে তৈরি করা জুস বিক্রির দায়ে ট্যাংকের পাড়ের ঠান্ডা না গরম নামের জুসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ট্যাংকের পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ‘ঠান্ডা না গরম’ নামক জুসের দোকান অপরিচ্ছন্ন দই, বরফসহ অন্যান্য উপকরণ ব্যবহার করে জুস প্রস্তুত করছিল। এছাড়া, প্রস্তুতকৃত জুস যথাযথ স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ না করায় প্রতিষ্ঠানটি ভোক্তার স্বাস্থ্যের ঝুঁকিতে ফেলছিল।এসব অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে প্রতিষ্ঠানটিকে স্বাস্থ্যসম্মতভাবে জুস উৎপাদন ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আরো দুটি ফলের দোকানে ১,০০০/- করে জরিমানা আরোপ ও আদায় করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares