Main Menu

July, 2025

 

আখাউড়ায় সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি, পৌর শহরে চুরি আতঙ্ক

আখাউড়া পৌর শহরে এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২০ জুলাই) গভীর রাতে পৌর শহরের সড়কবাজার এলাকায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন ও দৈনিক খবরের কাগজ পত্রিকার আখাউড়া প্রতিনিধি জুটন বনিকের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী সাংবাদিকের পরিবার জানায়, রাতের আঁধারে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির পেছনের অংশে রান্নাঘরের জানালার লোহার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। পরে ভিতর থেকে দরজা আটকে দেয়। চোরেরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। সাংবাদিক জুটন বনিক জানান, চুরি হওয়া ইউনিটে সেসময় কেউ অবস্থান করছিল না। ঘটনার পর পুলিশকেRead More


অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ তলা ভবনের নির্মাণকাজ শুরু

ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০-তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। ১৭ কোটি ২৩ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সোমবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইঁয়া, জেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। পরে মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইন।


সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে, ৩০ যাত্রী আহত

সরাইলে ট্রাক ওভারটেক করতে গিয়ে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ৩০ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার খাঁটিহাতা মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জেলার আশুগঞ্জ উপজেলা থেকে বাসটি শ্রমিকদের নিয়ে কুট্টাপাড়াস্থ একটি ব্যাগ ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দেয়। পথে কুট্টাপাড়া মোড় এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে জেলাRead More


নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে আলোচিত নারী নেত্রী সাবিনা ইয়াছমিন পুতুল গ্রেপ্তার 

নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাবিনা ইয়াসমিন পুতুল নামের এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্টের আগে একটি মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুতুল নবীনগর বাজারের সমবায় সুপার মার্কেটের একজন মনোহরি ব্যবসায়ী ও দৈনিক ভোরের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি। এদিকে তার গ্রেপ্তারের পরপরই স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী আনন্দ প্রকাশ করে থানা গেটের সামনে এসে গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল করে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More


বিস্ফোরক মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আলীগ- যুবলীগের তিন নেতা গ্রেফতার

আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন– যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৫৫), শফিকুল ইসলাম শফিক (৫৪) ও মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ওরফে শিশু (৬৫)। রবিবার বিকালে আখাউড়া থানা পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারা এবং একাধিক দণ্ডবিধির ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আখাউড়া থানারRead More


বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুর উপজেলায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাঞ্ছারামপুর থানা–সংলগ্ন সেতুর পাশের একটি বহুতল ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহিনুর আক্তার উপজেলার সলিমাবাদ দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর স্বামী মাসুদ মিয়া সৌদিপ্রবাসী। তবে শাহিনুর ওই ভবনের একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করতেন। পরিবারের সদস্যরা বলেন, মাসুদ শাহিনুরের দ্বিতীয় স্বামী। প্রথম সংসারে শাহিনুরের ৮ বছর বয়সী এক ছেলে আছে। সে মাঝেমধ্যে ওই ফ্ল্যাটে গিয়ে মায়ের সঙ্গে থাকত। তবে ঘটনার সময় সে ওই বাসায় ছিল না। পুলিশ ওRead More


নবীনগরে জিয়ার ছবি অবমাননা ও তারেক জিয়াকে কটুক্তির প্রতিবাদে জসিমের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কুটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে (১৯ জুলাই ২০২৫) নবীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে নবীনগর প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মো. জসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টারRead More


কসবায় জুলাই -আগষ্ট শহীদ জোবায়ের ওমর স্মরণে বৃক্ষ রোপন

কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই -আগস্টে শহীদকে স্মরণীয় করে রাখতে বৃক্ষ রোপন করেছেন উপজেলা প্রশাসন।  শনিবার দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাডেমিক ভবনের সামনে উপজেলার একমাত্র শহীদ জোবায়ের ওমর খানের স্মরণে একটি কৃষ্ণচুড়া গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। তার নামে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে বৃক্ষ রোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ জায়েদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ বাছির আহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা,  কসবা পৌর Read More


নাসিরনগরে পুলিশের ওপর হামলা করে পালালো বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে মারপিট করে চাঁদাবাজি ও বিস্ফোরক, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া পালিয়ে গেছে । বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বিষয়টি শুক্রবার বিকেলে জানাজানি হয়। তবে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করলেও হ্যান্ডকাপ নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এসআই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের বতর্মান ইউপি সদ‍স‍্য নুরপুর গ্রামের মাসুক মিয়াকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবংRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষের (বয়স আনুমানিক ৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বড়হরন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে বড়হরন বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। বৃহস্পতিবার রাতের দিকে হঠাৎ করে রেললাইনের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় ইউপি সদস্য বিল্লাল মিয়া দ্রæত তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআইRead More


This site is protected by wp-copyrightpro.com