Main Menu

বিস্ফোরক মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ আলীগ- যুবলীগের তিন নেতা গ্রেফতার

[Web-Dorado_Zoom]

আখাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন– যুবলীগ নেতা মো. দেলোয়ার হোসেন (৫৫), শফিকুল ইসলাম শফিক (৫৪) ও মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান ওরফে শিশু (৬৫)। রবিবার বিকালে আখাউড়া থানা পুলিশ প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫/৬ ধারা এবং একাধিক দণ্ডবিধির ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ছমিউদ্দিন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares