Main Menu

July, 2025

 

নবীনগরে সরকারি জমি দখল করে অবৈধ বালু ব্যবসা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের ভিটিবিশাড়া দক্ষিণপাড়ায় বায়তুল মামুন জামে মসজিদের সামনে সরকারি খাস জমি অবৈধভাবে ভরাট করে বালুর ব্যবসা চালু করার পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। এতে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা জানান, মৃত ফরিদ মিয়ার ছেলে সোহাগ ও মুরশিদ মিয়ার ছেলে জয়নাল মিয়া সরকারি ওই জমিতে জোরপূর্বকভাবে বালু ফেলে জায়গাটি ভরাট করছেন। পরে সেখানে বালুর ব্যবসা শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের। অথচ এই জমির পাশে সরকারিভাবে নির্মিত একটি ঘাটলা রয়েছে, যা স্থানীয় নারীরা গোসল ও পানিRead More


পিআর পদ্ধতিতে সরকার গঠন করলে সরকার কোনদিন স্ট্যাবল হবে না- মুশফিকুর রহমান

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, ‘পিআর পদ্ধতি বিএনপি মানে না, এটা সম্ভবপর নয়। কারণ পিআর পদ্ধতিতে সরকার গঠন করলে সরকার কোনদিন স্ট্যাবল হবে না। এই কারণেই আমরা পিআর প্রদ্ধতিতে নির্বাচন চাই না। আমরা সরাসরি প্রতিনিধিত্ব মুলক নির্বাচন চাই।’ ‘আমরা যেটা চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে উঠুক। গণতন্ত্র আসুক। যে জন্য আমরা সংলাপ করেছি। এক দল চায় এটাকে বানচাল করতে। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেট চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ২০২১ ও ২০২৪ সালে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারের সাথে সৌজন্য স্বাক্ষাত এনসিপি নেতৃবৃন্দের

ব্রাহ্মণবাড়িয়া জুলাই পদযাত্রার পূর্বে শহীদ পরিবারের সদস্যদের সাথে স্বাক্ষাত করেছেন এনসিপি নেতৃবৃন্দ। এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম,সদস্য সচিব আক্তার হোসেন তাদের খোঁজ খবর নেন। সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ২০২৪ এর গনঅভ্যূত্থানে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্য এবং ২০২১ সালে জেলায় ভারতীয় প্রধানমন্ত্রী মোদির আগমন বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের শান্তনা দেন।


বিজয়নগ‌রে কৃ‌তি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরণ

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগ‌রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদে পারফর‌মেন্স বেজড গ্র‌্যান্টস ফর সে‌কেন্ডা‌রি ই‌ন্স‌টি‌টিউশনস স্কিম, এসই‌ডি‌পি কর্তৃক পুরুস্কার বিতরণী অনু‌ষ্টানে মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিনের সভাপতিত্বে ও ইমরান খানের পরিচালনায় এ‌তে প্রধান অতিথি ছিলেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সাধনা ত্রিপুরা। বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা অ‌ধিদপ্তরের রি‌সোর্চ অ‌ফিসার ড. গৌতম কুমার রায়, জেলা শিক্ষা অ‌ফিসার মোঃ জুল‌ফিকার হো‌সেন, অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সারুয়ার হাজারী পলাশ প্রমুখ। এ সময় বি‌ভিন্ন স্বু‌লের সভাপ‌তি, প্রধান শিক্ষক, অ‌ভিভাবক শিক্ষার্থীRead More


আখাউড়ায় রেলওয়ের মালপত্রসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের মালপত্রসহ মো. ইয়াছিন মিয়া (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফরম থেকে তাকে আটক করা হয়। আটক ইয়াছিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বুধবার তাকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বুধবার দুপরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশেষ অভিযান চালিয়ে ৫১টি সিগন্যাল জাম্পার, দুটি সিগন্যাল বক্স কভার, দুটি সিগন্যাল কানেক্টিং ক্যাবল, তিনটি ক্যাবল খণ্ড, ২০ ফুট লম্বা তিনটি ক্যাবলসহ মো. ইয়াছিনকে গ্রেপ্তার করাRead More


বিজয়নগরে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে পানিতে ডুবে জুনায়েদ (৯) নামের ৩য় শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে। সে উপজেলার শশই গ্রামের ইউনুস মিয়ার ছেলে। নিহত জুনায়েদ শশই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টার দিকে জুনায়েদ বাড়ির সামনের নদীর পাড়ের ড্রেজারের পাইপ পাড় হয়ে যাওয়ার সময় পা পিছলে খেয়ে নদীতে পড়ে ডুবে যায়।পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী মাসুখ মিয়া জানান,ড্রেজারের পাইপের উপর দিয়ে যাওয়ার সময় পিচ্ছিল খেয়ে নদীতে পড়ে ডুবে মারা যায়।এই পাইপ দিয়ে প্রায়ই দূর্ঘটনা ঘটে। এই ঘটনার পরRead More


একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ড: ব্রাহ্মণবাড়িয়ার মোবারকের আপিলের রায় ৩০ জুলাই

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ১১ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেনের করা আপিলের ওপর রায়ের জন্য ৩০ জুলাই তারিখ রেখেছেন আপিল বিভাগ। শুনানি শেষে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের এ তারিখ ধার্য করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আপিল বিভাগে আপিল করেন মোবারক, যার ওপর ৮ জুলাই শুনানি শুরু হয়। ১৬ জুলাই দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগ আজ শুনানির জন্য দিন রাখেন। এর ধারাবাহিকতায় শুনানি শেষেRead More


মাইলস্টোনের আরেক শিক্ষক মাসুকা বেগমকে আশুগঞ্জে দাফন

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত আরেক শিক্ষক মাসুকা বেগম নিপুর দাফন সম্পন্ন হয়েছে। শেষ ইচ্ছা অনুযায়ী আজ মঙ্গলবার বিকেলে বড় বোনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে তাকে দাফন করা হয়। মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার বাংলা মাধ্যমের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। স্বজনরা জানান, বিমানটি বিধ্বস্তের সময় মাসুকা বেগম ক্লাসে ছিলেন। পরে দগ্ধ অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকেRead More


বিজয়নগরে চুরি হওয়া ৫ মোবাইলসহ চোর গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক বাড়িতে চুরির মামলা তদন্তে গিয়ে ৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত এক চোরকে আটক করা হয়। পুলিশ জানায়, ২১ জুলাই রাতে বিজয়নগরের সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ মুসলিম মিয়া ও তার ভাইয়ের বসতঘরে চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোর/চোরেরা ওই সময় ঘরে ঢুকে ৫টি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ মুসলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. কুদ্দুস আলী তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে উপজেলার কচুয়ামুড়া গ্রামের আ. আলিম (২৬), গ্রেপ্তার করেন। তার কাছ থেকেRead More


স্যাম্পল বিক্রির দায়ে আবিদ ফার্মেসি ও লাইসেন্স না থাকায় সাফিয়া ফার্মেসিকে জরিমানা

নানা অনিয়মের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় দুই ফার্মেসিকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার ২০ জুলাই শহরের কাউতলীর আবিদ ফার্মেসি ও সাফিয়া ফার্মেসিকে এই জরিমানা করা হয়। বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও ড্রাগ লাইসেন্স নবায়নে গাফিলতির অভিযোগে দুই প্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছ, অভিযানে আবিদ ফার্মেসিকে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে বিক্রির অপরাধে ১০,০০০ টাকা এবং সাফিয়া ফার্মেসিকে ড্রাগ লাইসেন্স নবায়নRead More


This site is protected by wp-copyrightpro.com