Main Menu

July, 2025

 

আশুগঞ্জে কৃষি জমিতে মিলল কৃষকের রক্তাক্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষি জমি থেকে তাজুল ইসলাম (৬৫) নামে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাজুল ইসলামের বাড়ি একই গ্রামে। ওসি মো. খায়রুল আলম জানান, নিহতের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তাজুল ইসলাম বাড়ির পুকুরের ভেঙে যাওয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় দরপত্র জমাদানে বাঁধা

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য অপসারণ, ড্রেন পরিস্কার ও রাস্তা ঝাঁড়–ও কাজের দরপত্র জমা দিতে এক ঠিকাদারকে বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি বাঁধাদানকারীরা ওই ঠিকাদারের কাছ থেকে দরপত্রও ছিনিয়ে নেন। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে। পরে দরপত্র জমাদান কাজ বন্ধ করেন পৌর প্রশাসক। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩, ৪ ও ৫ ন¤^র ওয়ার্ডের সার্বিক বর্জ্য অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য প্রতিদিন সকল প্রকার বর্জ্য অপসারণ, ড্রেন পরিস্কার ও রাস্তা ঝাড়– প্রদান কাজের জন্য গত ৯ জুলাই দরপত্র আহবান করে কর্তৃপ¶। গত ২৭ জুলাই ছিলRead More


‍‌”মাদক কে না বলুন” শ্লোগানে সরাইলে সুপার কাপ ফুটবল খেলা

মোহাম্মদ মাসুদ : মাদক কে না বলুন শ্লোগান কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ শে জুলাই) বিকালে লায়ন্স ক্লাব কুট্টাপাড়া সরাইল এর উদ্যোগে উপজেলা মিনি স্টেডিয়াম কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন সরাইল চুন্টা ফুটবল একাদশ বনাম- রুপসী বাংলা সাতগাও বিজয়নগর একাদশ। এ সময় সমাজসেবক শফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপিরRead More


সিএনজি চালকদের বাধায় বাস বন্ধ, ভোগান্তিতে নবীনগরের যাত্রীরা

মিঠু সূত্রধর পলাশ : ‎জেলা সিএনজি মালিক সমিতির ডাকে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়াগামী বাস চলাচল বন্ধ থাকায় নবীনগরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার দুপুর ১২টার পর থেকে দিগন্ত পরিবহনের কোনো বাস ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়নি, ফলে ঢাকা ও আশপাশের গন্তব্যে যাওয়া যাত্রীরা বিপাকে পড়েন। ‎সিএনজি চালকদের বাধার মুখে শিবপুরের সাহাপাড় এলাকায় একটি বাসে ভাঙচুর ও চাকার হাওয়া ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে দিগন্ত পরিবহন কর্তৃপক্ষ বাস চলাচল বন্ধ রাখে। ‎এ বিষয়ে দিগন্ত পরিবহনের সুপারভাইজার মিজান বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আপাতত বাস চলাচল বন্ধ রেখেছি।”Read More


কসবায় ছেলের জন্মদিনের খরচের টাকা অসুস্থ শিশুর চিকিৎসা সহায়তায় দান করলেন পিতা

রুবেল আহমেদ : ছেলের জন্মদিনের খরচের টাকা চিকিৎসার জন্য তুলে দিলেন এক অসুস্থ শিশুর হাতে। এই মহৎ কাজ করে অসুস্থ শিশু ফাতেমা আক্তার (১১) ও পরিবারের মুখে হাসি ফোটালেন কসবার মানবিক ও সামাজিক সংগঠন অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সভাপতি আশফাতুল হোসেন ভুইয়া এলমান। সোমবার বিকেলে খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও দরিদ্র ইয়াছিন মিয়ার বাড়িতে স্বল্প পরিসরে একটি একটি অনুষ্ঠানের মাধ্যমে ফাতেমার চিকিৎসা সহায়তা বাবদ পরিবারকে তুলে দেন ছেলের সপ্তম জন্মদিনের খরচের টাকাগুলো। এতে উপকৃত হয় দরিদ্র ফাতেমার পরিবার। এসময় উপস্থিত ছিলেন গ্রামের মুরব্বি সেলিম ভুইয়া, মোঃ গোলাম রসুল, হাজী সুলতান আহাম্মদ, মোঃ ওবায়দুল্লাহRead More


ব্রাহ্মণবাড়িয়া সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিকদের  হয়রানি অভিযোগে কর্মবিরতি

মোহাম্মদ মাসুদ,  সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আজ রবিবার (২৭ জুলাই) সকাল থেকে  জেলা শহরসহ ঢাকা – সিলেট মহাসড়ক উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন  করছে শ্রমিকরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে গতকাল একটি সভা হয় সে থেকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমসহ সকল মালিক শ্রমিকদের নিয়ে এ কর্মবিরতির কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয় । সে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বাহারRead More


বিজয়নগরে মাদকসহ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আটক

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে মাদক সহ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার নিলুফা ইয়াসমিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে।এসময় তার সহযোগী সাব্বিরুল আলম (৪৫)কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল হল ৯৬ বোতল ফেন্সিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো (খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন ও নগদ ৩,৮০০ টাকা।রবিবার রাত ১ টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নিলুফা একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। সে একাধিক বার মাদক ও নাশকতার মামলায় জেলRead More


নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখায় অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৬ জুলাই) বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি। সভাপতিত্ব করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু মুছা। ‎বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ এবং ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকRead More


সরাইলে গ্রামবাসীর উদ্যোগে চুরি ও মাদকের বিরুদ্ধে পথসভা ও মানববন্ধন

মোহাম্মদ মাসুদ,  সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামবাসীর উদ্যোগে  চুরি ও মাদকের বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদী পথসভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। আজ শুক্রবার বিকেল ৫ টায় উপজেলার দেওড়া গ্রামের মিতালি সমাজ কল্যা সমিতির মোড়ে অনুষ্ঠিত পথসভা ও মানববন্ধনে  শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মাহবুব খান বাবুল, ভোক্তাভুগীদের মধ্যে বক্তব্য রাখেন ইমাম হোসেন, সাহাদ আলী, আল আমীন, নাসির। হাবিবুল হক রাজ্জির সঞ্চালনায় এছাড়া আরও  বক্তব্য রাখেন বিট পুলিশ অফিসার আব্দুর রশিদ, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আক্তার হোসেন ভুইয়া,ফজলে রাব্বি চপল,নুরুজ্জামান জাবেদ প্রমুখ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল আমীন  শাহীন।Read More


মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার দিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। আজ দুপুরে (২৫ জুলাই) স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে বিমানবাহিনীর ১০ সদস্যদের একটি দল সোহাগপুর গ্রামে পৌঁছায়। পরে তারা কবরে ফুলের তোড়া দিয়ে সালাম প্রদর্শনের পাশাপাশি মাসুকার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পরে স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান তারা। মশিউর রহমান বলেন, ‘মাসুকা নিজের জীবন বাজি রেখে অনেক শিশুর জীবন রক্ষা করেছেন এবং তাঁর নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।Read More


This site is protected by wp-copyrightpro.com