Main Menu

বিজয়নগরে মাদকসহ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আটক

[Web-Dorado_Zoom]

মো: জিয়াদুল হক বাবু : বিজয়নগরে মাদক সহ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার নিলুফা ইয়াসমিনকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার করা হয়েছে।এসময় তার সহযোগী সাব্বিরুল আলম (৪৫)কে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল হল ৯৬ বোতল ফেন্সিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো (খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন ও নগদ ৩,৮০০ টাকা।রবিবার রাত ১ টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নিলুফা একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। সে একাধিক বার মাদক ও নাশকতার মামলায় জেল খেটেছে। তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares