Main Menu

ব্রাহ্মণবাড়িয়া সিএনজিচালিত অটোরিকশা মালিক শ্রমিকদের  হয়রানি অভিযোগে কর্মবিরতি

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,  সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

আজ রবিবার (২৭ জুলাই) সকাল থেকে  জেলা শহরসহ ঢাকা – সিলেট মহাসড়ক উপজেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন  করছে শ্রমিকরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সিএনজিচালিত অটোরিকশা পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে গতকাল একটি সভা হয় সে থেকে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজুল করিমসহ সকল মালিক শ্রমিকদের নিয়ে এ কর্মবিরতির কর্মবিরতির সিদ্ধান্ত নেয়া হয় । সে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বাহার চৌধুরী, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: কুদ্দুছ মিয়া, কাউতলী মালিক সমিতির সভাপতি মো: আব্দুল্লাহ ও লালপুর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: মহসিন মিয়াসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

এ বিষয়ে জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান  বলেন,  সড়কে ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি,  বিনা কারণে গাড়ি জব্দ ও লাইসেন্স সংক্রান্ত দুর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বর্তমানে প্রায় শতাধিক সিএনজিচালিত অটোরিকশা জব্দ রয়েছে। বর্তমানে সিএনজির লাইসেন্স কার্যক্রমও বন্ধ রয়েছে। একাধিকবার প্রশাসন ও পরিবহন নেতৃবৃন্দের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মবিরতি চলমান থাকবে।

খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সজীব মিয়া জানান, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কোনো অনিয়মকে প্রশ্রয় দেন না। সিএনজিচালকরা যে সকল অভিযোগ করছেন তা সত্য নয়। এসব বিষয় জেলা কর্মকর্তারা সিএনজি মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares