Main Menu

April, 2025

 

নাসিরনগরের ভলাকুট ইউপি চেয়ারম্যান রুবেল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক মামলায় ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুবেল মিয়াকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন নাসিরনগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহ আলম পাঠান। ওই মামলার ২৭ নং আসামী নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য রুবেল চেয়ারম্যান।


নবীনগরে নববর্ষ উদযাপনে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঐতিহ্যবাহী লাঠি খেলা। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ৩টা থেকে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা দেখতে জরো হন হাজার হাজার মানুষ। “লাঠির ছন্দে শপথ করি, মাদক ছাড়া জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে খেলাটি উদ্বোধন করবেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ হোসেন শান্তি। খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক  নজরুল ইসলাম ও প্রধান আকর্ষণ ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিতRead More


সরাইল প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ,  সরাইল:  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়।   সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ ইব্রাহিম এর পিতা শেখ মো: আব্দুল কাহার ও দপ্তর সম্পাদক মো: মুরাদ খান এর বড় ভাই মো: ফারুক খান এর মৃত্যুতে উক্ত শোক সভা হয়। সভায় সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: আইয়ুব খান এর মাতা, সহসভাপতি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ এর মাতা, আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন ওRead More


রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে আশুগঞ্জের যুবক নিহত

রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবক । শুক্রবার (১৮ এপ্রিল) এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আকরামের নিহত হওয়ার খবর পৌঁছলে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। জানা যায়, ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতা আর নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মোরশেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম (২৫)। তিন ভাই ও দুই বোনসহ পাঁচ ভাই-বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। আকরামদের সংসারের একমাত্র উপার্জনকারী দিন মজুর পিতা মোরশেদ মিয়া স্ত্রী,Read More


নবীনগরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দর্শক নন্দিত জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির  ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, কমিউনিস্ট পার্টি সাবেক সভাপতি আব্দুল মালেক, নবীনগর পৌরRead More


নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের বদলিজনিত বিদায় উপলক্ষে আজ  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে   নবীনগরের বিভিন্ন যুব সংগঠনের  উদ্যোগে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন  নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী। সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান  ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি  মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নবীনগর হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ও  এ কে এম আসাদুজ্জামান কল্লোল, প্রেসক্লাবের সাবেক  সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,   প্রেসক্লাব সদস্য ও সার্বজনীনRead More


কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কসবায় মাছ ধরতে মোটর দিয়ে পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আতিকুর রহমান মোল্লার ছেলে আবুল খায়ের মোল্লা (৫২) ও আবু তাহের মোল্লার ছেলে জাকারিয়া মোল্লা (২২)। তারা ওই এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। এলাকাবাসী জানায়, তারা বাড়ির পাশে একটি ডোবা থেকে মাছ ধরার জন্য ইলেকট্রিক মোটরের সাহায্যে পানি সেচ দিচ্ছিলো। এ সময় মোটর থেকে ইলেকট্রিক লাইন খুলতে গিয়ে তারা বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন বুঝতে পেরে বিদ্যুৎ সংযোগRead More


ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের  ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা   ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে  বিক্ষোভ কর্মসুচী পালন করেছে। ফলে প্রায় দুই   ঘন্টা যাবত ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এসময় ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা থেকে মাধবপুর কলেজ  পর্যন্ত প্রায় ১৩  কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হলে  রাস্তার যাত্রীরা চরম ভোগান্তিতে পরেছে।আন্দোলন রত শিক্ষার্থীরা জানান, মহামান্য হাইকোর্ট ৩০% পদ ক্রাফট ইন্সট্রাক্টরদের পদন্নোতির পক্ষে রায় দিয়েছে। ফলে তারা প্রমোশন পেয়ে জুনিয়র ইন্সট্রাক্টর হবে।আর এই পদটি হচ্ছে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য। ফলস্বরূপ যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০ % কমে গেল।আর ডিপ্লোমা প্রকৌশলীগন জন্মলগ্নRead More


নবীনগরে শুকানো ধান জমাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় বজ্রপাতে আব্দুল আওয়াল নামে (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ এপ্রিল ) দুপুর ১টায় উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে কদমমুরি নামক স্থানে ঘটনাটি ঘটে। আব্দুল আওয়াল কুড়িঘর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল আওয়াল বাড়ির অদূরে একটি খোলা মাঠে ধান শুকাতে দেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তিনি শুকাতে দেওয়া ধান জমাতে যান এ সময় বজ্রপাতে মারা যান তিনি। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে বজ্রপাতে হতাহতের পরিবারকে আর্থিকRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সালিশের জরিমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় সালিশে ধার্য করা জরিমানার টাকা না দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের খাল পাড় ও পীরবাড়ি এলাকার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ২০ রমজান লুডু খেলা নিয়ে বিরামপুর বাজারে ওই গ্রামের পীরবাড়ি এলাকার জুয়েলের সঙ্গে খালপাড় এলাকার হাদিস মিয়ার ঝগড়া হয়। এতে জুয়েল আহত হন। পরে বিষয়টি স্থানীয় ব্যক্তিরা সালিশের মাধ্যমে সমাধান করেন। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ এপ্রিল হাদিস মিয়া জরিমানার এক লাখ ২০Read More


This site is protected by wp-copyrightpro.com