নবীনগরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দর্শক নন্দিত জনপ্রিয় টিভি চ্যানেল মাইটিভির ১৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, কমিউনিস্ট পার্টি সাবেক সভাপতি আব্দুল মালেক, নবীনগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল বাশার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রুবেল, সাংবাদিক আবু কাউছার, আরিফুল ইসলাম মিনহাজ, সাংবাদিক টিটন দাস, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,সাংবাদিক পিয়াল হাসান রিয়াজ, জামাল হোসেন পান্না, দেলোয়ার হোসেন, হেলাল উদ্দিন, মমিনুল হক রুবেল, আলি উল্লাহ,খন্দকার আলমগীর, প্রদীপ আর্চায্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
এসময় বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনায় দোয়া ও মিল্লাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
« নবীনগরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনজুর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত (Previous News)
(Next News) রুশ সেনাবাহিনীর হয়ে যুদ্ধে অংশ নিয়ে আশুগঞ্জের যুবক নিহত »



















