April, 2025
আখাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
আখাউড়া উপজেলার ইটনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের সীমান্ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত আসাদুল ইসলাম ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে জানা গেছে। উপজেলা প্রশাসন ও বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তি নদী পার হচ্ছিলেন। দুই দেশের সীমান্ত পিলার ২০২৪/১০ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের টহল দলের সদস্যরা বাংলাদেশি নাগরিকRead More
পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীতে আবারও ভাঙন শুরু, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি
মেঘনা নদীতে আবারও ভাঙন শুরু হয়েছে। ফলে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে জেলার সরাইলে উপজেলার একের পর এক গ্রাম। বিশেষ করে ভাঙন শুরু হয়েছে উপজেলার পানিশ্বর ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী গ্রাম গুলো।ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে কৃষি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক পরিবার ও কৃষি জমি। দ্রুত ভাঙন ঠেকানো ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনজুর হোসেন জানালেন ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করতে একটি স্থায়ী প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। জানা যায়, সরাইল উপজেলায় মেঘনা নদীর তীরবর্তী গ্রামগুলোতে আবারও তীব্রRead More
আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার
আশুগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল করিম (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার আলমনগর সড়কে অটোরিকশা উল্টে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি নরসিংদী এলাকায় মারা যান। নিহত আব্দুল করিম আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ছিলেন। নিহতের ছেলে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি অটোরিকশা করে আশুগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এ সময় আলমনগর রোডে অপর একটিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধুর মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তুলিপ হোসাইন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে সদর-বিজয়নগর সড়কের শিমরাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন। নিহত তুলিপ হোসাইন ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। জানা যায়, তুলিপসহ তিন বন্ধু শিমরাইল কান্দি দ্বিতীয় ব্রিজের সামনে ঘুরতে যায়। এ সময় তুলিপ মোটরসাইকেল ট্রায়াল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে গুরুতর আহত হন। পরে তুলিপকে তার বন্ধুরা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেRead More
নবীনগরে বিএনপি’র অফিস ভাংচুরের মামলায় যুবলীগ নেতা চিশতি গ্রেপ্তার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতি (৪২) কে গ্রেপ্তার করেছে নবীনগর থানা পুলিশ। বুধবার দুপুরে নবীনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুল আমিন পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে। সে উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন। নবীনগর থানার (ওসি) আবদুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করে বলেন, নাটঘর ইউনিয়ন বিএনপি’র অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করে বুধবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে ‘বি’ গ্রেডে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনকে ‘ডি’ গ্রেডে অবনমনের প্রতিবাদ ও ‘বি’ গ্রেডে পুনর্বহালের দাবিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঐক্যবদ্ধ আশুগঞ্জ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ রেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় আশুগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া সংগঠনসহ সাধারণ লোকজন মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে রেলপথ অবরোধ করার ঘোষণা দেন। কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’–এর ব্যানারে এতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশRead More
বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নবীনগরে ট্রাকচাপায় শিশু নিহত
বৈশাখী মেলায় নানা বাড়িতে বেড়াতে এসে নন্দিতা ঋষি (৬) নামের এক শিশু ট্রাকচাপায় নিহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেলে পৌর এলাকার ভোলাচং কৃঞ্চমন্দির সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। নন্দিতা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কামারপাড়ার ঋষিপাড়ার অমর ঋষির মেয়ে। সে মন্দির ভিত্তিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। নিহতের বাবা অমর ঋষি জানান, শনিবার সে তার দিদির সঙ্গে বৈশাখী মেলা দেখতে ভোলাচং বেড়াতে আসে। সোমবার দিদির সঙ্গে মেলাতে যাওয়ার জন্য বের হলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নবীনগর থানার অফিসারRead More
আখাউড়ায় ২০১ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩
আখাউড়া উপজেলা থেকে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল রবিবার (২১ এপ্রিল) আনুমানিক রাত ২:৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কাদালিয়া খাল এলাকায় মাদক বিরাধী অভিযান পরিচালনা করে ২০১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন – মোঃ শরীফ উদ্দিন মুনা (২৫), পিতা- মোঃ দেলোয়ার মিয়া,পূর্ব পাইকপাড়া, নাদিম আহমেদ নাদিম নুর (২৪), পিতা- মত আব্দুল নুর, খৈয়াসার পশ্চিম পাইকপাড়া এবং মোঃ নাদিম মিয়া (২৫), পিতা- ফারুক মিয়া, ফুলবাড়িয়া, উভয়- সদর উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার। পরবর্তী আইনগত ব্যবস্হাRead More
মারকাসপাড়ায় পূর্ব শত্রুতার জেরে হান্নান মিয়ার নেতৃত্বে হামলার অভিযোগ, আদালতে মামলা
ব্রাহ্মণবাড়িয়া শহরের মারকাসপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ মা ও তার ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় মা পিয়ারা বেগম ও তার ছেলে মোঃ সালাউদ্দিন আহত হয়েছে। এ ঘটনায় সালাউদ্দিন বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল শুক্রবার বিকেলে সালাউদ্দিন তার মাকে নিয়ে বাড়ির পাশের জমিতে শাক সবজি দেখাশোনা করতে যায়। সে সময় পূর্ব শত্রুতার জের ধরে বিরাসার হাজী বাড়ির মৃত হাছু মিয়ার ছেলে হান্নান মিয়ার নেতৃত্বে জাহাঙ্গীর মিয়া, মেহেদী, সাকিবসহ অজ্ঞাতনামা ৩/৪ জন দেশিয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এRead More
কসবায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
মোঃ রুবেল আহমেদ : কসবায় ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলায় ১১টি ষ্টল অংশগ্রহণ করেছে। ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আজিজুর রহমান। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত সাহা, কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাপসী রাবেয়া, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন সহRead More



















